ফের সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, মৃত্যু এক মহিলার, আহত এক

ফের জম্মু ও কাশ্মীর সীমান্তে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। বৃহস্পতিবার ভোরে রাজৌরির নৌশেরা সেক্টরের পুখারনি গ্রামে গোলাগুলি বর্ষণে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী।

ফের জম্মু ও কাশ্মীর সীমান্তে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। বৃহস্পতিবার ভোরে রাজৌরির নৌশেরা সেক্টরের পুখারনি গ্রামে গোলাগুলি বর্ষণে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী।

পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, কাশ্মীর সীমান্তে শের মাকেদি এলাকায় পাকিস্তান প্রচুর পরিমাণে গোলাবর্ষণ করে। প্রথমে গোলা অস্ত্র থেকে গুলিবর্ষণ করলেও পরে ভারী মর্টার শেল ছোঁড়া হয়।

ফের সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, মৃত ১

এই ঘটনার পর রাজৌরির জেলা প্রশাসন সীমান্তের আশপাশে নৌশেরা সাবডিভিশনের সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। স্থানীয়দের সাবধান করে দেওয়া হয়েছে। রাজৌরির ডেপুটি কমিশনার আপতকালীন দফতরকে সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন। এছাড়া সেনা ও পুলিশও সতর্ক রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি সীমান্তে দুই ভারতীয় সেনাকে মুণ্ডচ্ছেদ করে হত্যা করে পাকিস্তানি সেনা। তার কড়া প্রতিবাদ জানায় ভারত। সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সীমান্তে পাকিস্তানি বাঙ্কার গাইডেড মিসাইল দিয়ে ভারত উড়িয়ে দিয়েছে। তারপরই ফের একবার পাকিস্তানের সীমান্তে যুদ্ধবিরতি চুক্তির ঘটনা সামনে এল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+