ভারত সীমান্তের ৩১ টি জায়গায় হামলার ছক পাকিস্তানের! সতর্কতা জারি
কাশ্মীর ইস্যুতে ক্রমাগত চড়ছে ভারত-পাকিস্তান দুই পক্ষের সুর। আর এবার ভারতের কাশ্মীর সীমান্তের ৩১ টি এলাকাকে নিশানায় রেখে জঙ্গি হামলার ছক কষতে শুরু করেছে পাকিস্তান।
কাশ্মীর ইস্যুতে ক্রমাগত চড়ছে ভারত-পাকিস্তান দুই পক্ষের সুর। আর এবার ভারতের কাশ্মীর সীমান্তের ৩১ টি এলাকাকে নিশানায় রেখে জঙ্গি হামলার ছক কষতে শুরু করেছে পাকিস্তান। ভারতীয় গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রসংঘের সাধারণ সভা মিটলেই পাকিস্তান ভারতীয় সীমান্তের ৩১ টি জায়গায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করতে চলেছে।

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনে ইসলামাবাদ এবার জঙ্গি শিবিরগুলিকে চাঙ্গা করা হচ্ছে। জানা গিয়েছে, এই ৩১ টি জায়গায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে জঙ্গিরা ভারতে ঢোকবার চেষ্টা করছে। জানা গিয়েছে, সাধারণ নাগরিকদের সামনে রেখে ভারতে প্রবেশের ছক কষছে জঙ্গিরা। ভারতীয় গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৩ থেকে ৪ হাজার জন জঙ্গিকে। আর তাদেরই এবার ভারতে প্রবেশের থক কষছে পাকিস্তান।
পুঞ্চ, রামপুর, কেরান,উরি, মছল, সুজিয়ানের মতো জায়গা দিয়ে পাকিস্তান জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছে। জানা গিয়েছে, জঙ্গিদেশর প্রশিক্ষণ দিয়ে, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের তরফেও কাশ্মীরে প্রবেশের ছক চলছে। যাদের মূল নিশানায় ভারতীয় সেনা থাকতে চলেছে। আর সেজন্যই গেয়েন্দা সূত্রে যাবতীয় খবর পেয়েই সতর্কতা জারি হয়েছে ভারতীয় সেনায়












Click it and Unblock the Notifications