কাশ্মীরে বিক্ষোভকারীদের সুখ্যাতি করে গান রিলিজ করল পাকিস্তানি সেনা
কাশ্মীরে পাথর ছুঁড়ে বিক্ষোভ দেখানো বিচ্ছিন্নতাবাদী শক্তির প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের সুখ্যাতি করে গাওয়া গান রিলিজ করল পাকিস্তানি সেনা।
নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি : কাশ্মীরে পাথর ছুঁড়ে বিক্ষোভ দেখানো বিচ্ছিন্নতাবাদী শক্তির প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের সুখ্যাতি করে গাওয়া গান রিলিজ করল পাকিস্তানি সেনা। সীমান্তের দুদিকে চলতে থাকা দুশ্চিন্তার আবহকে এই গান যে আরও কিছুটা বাড়িয়ে তুলবে তা বলাই বাহুল্য।
গানটির শীর্ষক হল 'সঙ্গবাজ'। গানে কাশ্মীরের স্বাধীনতা নিয়ে বক্তব্য তুলে ধরা হয়েছে। এখানে সঙ্গবাজ বলতে কাশ্মীরে গত কয়েকমাসে বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে হাত মিলিয়ে পাথর ছোঁড়া সাধারণ কাশ্মীরিকে বোঝানো হয়েছে। তাদেরকে এই গানের মাধ্যমে সম্মান জানিয়েছে পাকিস্তানি সেনা।

এই গানের প্রযোজনায় রয়েছে আইএসপিআর। অর্থাৎ ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস। যা পাকিস্তানি সেনার গণজ্ঞাপনের মাধ্যম হিসাবে পরিচিত। গানটি অনলাইনে মুক্তি পেয়েছে। পাক সেনার মেজর জেনারেল আসিফ ঘাফুর গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত জুলাই মাসে হিজবুল জঙ্গি কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই পাকিস্তানি মদতে উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর। সেনা ও পুলিশের সঙ্গে উপত্যকার অধিবাসীদের সংঘর্ষে শতাধিক মানুষ হতাহত হন। এই ঘটনার পিছনে বিচ্ছিন্নতাবাদী শক্তি মদত জুগিয়েছে বলে আগেই উঠে এসেছে।
উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে প্রতিবছর ৫ ফেব্রুয়ারি কাশ্মীর ঐক্য দিবস পালন করে পাকিস্তান। এবছরও এরকম সময় বেছে নিয়েই গান রিলিজ করল পাকিস্তানি সেনা।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications