পাক সেনার সাহায্যে কাশ্মীরকে রক্তাক্ত করতে জঙ্গিদের বড়সড় ছক! চাঞ্চল্যকর নয়া রিপোর্ট
কাশ্মীরকে রক্তাক্ত করতে জঙ্গিদের বড়সড় ছক!
ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা অন্তর্দ্বন্দ্ব ক্রমেই দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে প্রাসঙ্গিক হয়ে উঠছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই রীতিমতো তপ্ত ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক। এমন পরিস্থিতিতে বার বার পাকিস্তান থেকে এসেছে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি। এমন এক পরিস্থিতিতে সংবাদসংস্থা আইএনএসএর খবর অনুযায়ী, ক্ষোভে ফুঁসে এবার পাকিস্তান চাইছে কাশ্মীরকে রক্তাক্ত করতে।

কোন আশঙ্কা কাশ্মীর ঘিরে?
সংবাদ সংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, পাকিস্তানি সেনা ও সেদেশের গুপ্তচর সংস্থা আইএসআই চাইছে কাশ্মীরের বুকে বড়সড় বিস্ফোরণ ঘটাবার । এই চেষ্টাতে তারা , পাকিস্তানে জঙ্গিদের বিভিন্ন রকমের মদত ও প্রশিক্ষণ দিয়ে চলেছে।

ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর
জানা গিয়েছে, পাকিস্তানি সেনার দ্বারা পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জঙ্গিদের। আর তার দ্বারাই পাকিস্তানি সেনার ৫০ জন সেনা জওয়ানকে জঙ্গিদের প্রশিক্ষণের কাজে লাগানো হচ্ছে। পাশাপাশি, কাশ্মীরের রজৌরি পুঞ্চ সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছে পাকিস্তান থেকে আসা জঙ্গিরা।

কোন ধরনের নাশকতার ব্লুপ্রিন্ট রয়েছে?
সূত্রের খবর, কাশ্মীরের বুকে এবার ধর্মীয় স্থানগুলিকে নিশানায় রাখছে পাকিস্তান। আর সেভাবেই পাকিস্তানে বসে ছক কষছে জঙ্গিরা। জানা গিয়েছে, যাতে একটি মাত্র হামলায় সাধারণ নাগরিকের ক্ষতি করা যায়, সেভাবেই পরিকল্পনা মাফিক নাশকতার ছকে রয়েছে পাকিস্তান।












Click it and Unblock the Notifications