গত ৫ বছরে ২৩১৭ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান

বিনা প্ররোচনায় পাকিস্তান যে লাগাতার ভারতের জম্মু-কাশ্মীর সীমান্ত সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলেছে তার হিসেব দিল সেনাবাহিনী। গত ৫ বছরের প্রায় ২৩১৭ বার কাশ্মীর সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। তারমধ্যে শুধু ২০১৮ সালে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে ১,৬২৯ বার। ফেব্রুয়ারি মাসে বালাকোট এয়ারস্ট্রাইকের পর এই ঘটনা আরও বেড়েছে বলে জানিয়েছে বাহিনী।

গত ৫ বছরে ২৩১৭ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান

অগস্টে কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করার পর সেটা মাত্রা ছাড়া হয়েছে বলে বািহনীর তরফ থেকে জানানো হয়েছে। বিনা প্ররোচনায় লাগাতার সীমান্তে গোলা গুলি বর্ষণ করে চলেছে পাক সেনা। জঙ্গিদের অনুপ্রবেশ করানোর মরিয়া েচষ্টা চালাচ্ছে পাকিস্তান। ভারতীয় বাহিনী সীমান্তে পাল্টা জবাবও দিচ্ছে বলে জানানো হয়েছে বাহিনীর তরফ থেকে। জঙ্গিদের অনুপ্রবেশ করাতেই এই গুলি বর্ষণ চালাচ্ছে পাক সেনা তা জানিয়েছে বাহিনী।

কারণ কাশ্মীর সিদ্ধান্তের পর সেনাবাহিনীর ও প্রশাসনের কড়াকড়িতে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ অনেকটাই কমেছে। আজ থেকে ফের কাশ্মীরে সাধারণের জন্য মোবাইল পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে।

গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে বালাকোটে ফের শুরু হয়েছে জঙ্গি ত‌ৎপরতা। বায়ুসেনার গুঁড়িয়ে দেওয়া জঈশ জঙ্গি শিবির নতুন করে জেগে উঠেছে।

কাশ্মীর সীমান্তে পাক সীমান্ত রক্ষা বাহিনী জঙ্গিদের নিরাপত্তা দিয়ে রেখেছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। সেকারণেই সীমান্তে গোলাগুলি বর্ষণের ঘটনা বাড়ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+