আমরা তোমাদের জন্য গর্বিত, এয়ার ইন্ডিয়ার বিমানকে কেন এই কথা বলল পাকিস্তানের এয়ার ট্রাফিক?

করোনা ভাইরাস নিয়ে সার্ক-এর গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত ছিলেন ইমরান খান। তাঁর বদলে পাকিস্তানের তরফে স্বাস্থ্যমন্ত্রীকে সেই বৈঠকে বসিয়ে দেন ইমরান। পাশাপাশি করোনা নিয়ে এমন আপৎকালীন পরিস্থিতিতে পাকিস্তান সার্কের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ তুলে সকলকে চমকে দেয়। এরপরই ইমরানের পদক্ষেপ অনেককেই অবাক করে।

সংক্রমণ লাগামহীন আকার ধারণ করেছে পাকিস্তানে

সংক্রমণ লাগামহীন আকার ধারণ করেছে পাকিস্তানে

এদিকে পাকিস্তানে করোনা সংক্রমণ লাগামহীন আকার ধারণ করেছে। এহেন পরিস্থিতিতে সেখানে বসবাসকারী হিন্দুদের রেশন না দিয়ে তিলে তিলে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে তাঁদের। বাধ্য হয়ে পাকিস্তানের একজন সমাজসেবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ করেছেন। রাজস্থান হয়ে পাকিস্তানের সিন্ধুপ্রদেশে ত্রাণ পাঠানোর আরজি জানিয়েছেন।

মানবিকতার সম্পর্ক রাজনৈতিক দ্বন্দ্বের উর্ধ্বে

মানবিকতার সম্পর্ক রাজনৈতিক দ্বন্দ্বের উর্ধ্বে

এর পরই বোঝা যায় করোনার প্রকোপে একসঙ্গে লড়াই করার মধ্যেও ভারত-পাক সম্পর্কের উন্নতি হওয়ার কোনও ইঙঅগিত নেই। তবে মানবিকতার সম্পর্ক যে রাজনৈতিক দ্বন্দ্বের উর্ধ্বে তা আবারও প্রমাণ হয়ে গেল।

ইউরোপে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমান

ইউরোপে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমান

এই দুর্যোগের সময়ে ইউরোপে ক্রমাগত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করছে এয়ার ইন্ডিয়ার বিমান। ইউরোপে যেতে ভারতের বিমানকে পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করতে হয় ভারতকে। সেরকমই একটি উড়ানের সময় পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে সাধুবাদ জানানো হয় ভারতীয় বিমানকে।

ভারতীয় বিমানকে পাকিস্তানের সাধুবাদ

ভারতীয় বিমানকে পাকিস্তানের সাধুবাদ

এয়ার ইন্ডিয়ার সেই বিমানের পাইলট এই বিষয়ে সংবাদ সংস্থা এএনআইকে বলে, 'পাকিস্তানের আকাশ সীমায় ঢুকতেই পাকিস্তানের এয়ার ট্রাফিকের তরফ থেকে বলা হয়, আসলাম ওয়ালাইকুম। করাচি কন্ট্রোল থেকে বলছি। ফ্রাঙ্কফুর্টগামী এয়ার ইন্ডিয়ার উড়ানকে আমরা স্বাগত জানাই। আমরা আপনাদের জন্য গর্বিত।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+