Jammu and Kashmir: উপত্যকায় বড় সাফল্য! গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি

Jammu and Kashmir: উপত্যকায় বড় সাফল্য যৌথ বাহিনীর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই। ঘটনায় এখনও পর্যন্ত খতম তিনজঙ্গি। এমনটাই জানা গিয়েছে। বুধবার জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার এই ঘটনা ঘটেছে। ঘটনার পরেই জম্মু-কাশ্মীর জুড়ে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

সতর্ক করা হয়েছে সেনাবাহিনী এবং সে রাজ্যের পুলিশ-প্রশাসনকেও। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর শপথের দিনেই তীর্থযাত্রীদের উপর হামলা চালায় জঙ্গিরা। এরপর থেকে লাগাতার উত্তপ্ত উপত্যকা। একের পর এক জঙ্গি হামলার ঘটনা। অতর্কিত হামলায় সেনা বাহিনীর বেশ কয়েকজন জওয়ান আহত হন (Jammu and Kashmir) ।

Jammu and Kashmir

এরপরেই সে রাজ্যে একেবারে অ্যাকশন মোডে সেনা এবং জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশ। বিভিন্ন জায়গায় জঙ্গিদের খোঁজে একেবারে একযোগে চলে অভিযান। তেমনই আজ বুধবার ডোডা জেলার একটি গ্রামে অভিযানে নামে বাহিনী। এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে। বিশেষ সেই খবর পাওয়ার পরেই শুরু হয় এই অভিযান।

সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং CRPF একযোগে এই অভিযান সামিল হন। সূত্রের খবর, সকাল ৯ টা ৫০মিনিট থেকে দফায় দফায় জঙ্গিদের সঙ্গে বাহিনীর গুলির লড়াই চলে। আর তাতে এখনও পর্যন্ত তিনজনকে জঙ্গিকে বাহিনী খতম করেছে বলে জানা যাচ্ছে। এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। আকাশপথেও নজরদারি করা হচ্ছে বলে জানা গিয়েছে।

জম্মু-কাশ্মীরের পুলিশের এডিজি আনন্দ জৈন জানিয়েছেন,মৃত তিনজঙ্গি পাকিস্তানি। নজর এড়িয়ে ভারত-পাকিস্তান সীমান্ত হয়ে তারা ঢুকেছে। শুধু তাই নয়, ডোডো এলাকায় গা ঢাকা দেয় বলেও দাবি পুলিশ আধিকারিকদের। শুধু তাই নয়, উপত্যকায় অশান্তি ছড়াতেই জঙ্গিরা আশ্রয় নিয়েছিল বলেও অনুমান করা হচ্ছে।

অন্যদিকে মৃত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে বাহিনী। তাৎপর্যপূর্ণ ভাবে আমেরিকার তৈরি M4 rifle জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে সে রাজ্যের পুলিশ। তা সে কথা থেকে এল সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও খবর।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+