Jammu And Kashmir: ভূস্বর্গে সেনা কনভয়ে গ্রেনেড হামলার নেপথ্যে রয়েছে পাক জঙ্গিরা, চিরুণি তল্লাশিতে সেনা
কাশ্মীরে জঙ্গি হামলায় ফের নাম জড়াল পাক জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের। গতকাল কাঠুয়ায় সেনা কনভয়ে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনায় ৬ জওয়ান শহিদ হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৪ জন। মঙ্গলবার সকাল থেকেই এলাকায় চিরুণি তল্লাশি শুরু করেছে সেনা বাহিনী।
জানা গিয়েছে পাক জঙ্গি সংগঠনের মদত পুষ্ট কাশ্মীর টাইগার্স নামে স্থানীয় এক জঙ্গি সংঘটন এই হামলা চালিয়েছে। তারা অত্যাধুনিক অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। গতকাল রাত থেকেই কাঠুয়া এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে সেনা। জঙ্গলের মধ্যে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।

কাশ্মীরি টাইগার্স নামে সেই জঙ্গি সংগঠন ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছেন। তারা বিবৃতি জারি করে জানিয়েছে জৈশের দেওয়া মুজাহিদিনের ব্যবহার করা গ্রেনেড এবং স্নিপার রাইফেল ব্যবহার করেছে তারা। গত ২৪ জুন কাশ্মীরের ডোডা জেলায় ভারতীয় সেনা তিন মুজাহিদিন জঙ্গিকে নিকেশ করেছিল। তার প্রতিশোধ নিতেই এই হামলা বলে জানানো হয়েছে।
গতকল দুপুর সাড়ে তিনটে নাগাদ সেনা বাহিনীর পেট্রোলিং গাড়িতে হঠাৎই হামলা চালায় জঙ্গিরা। কাঠুয়া শহর থেকে ১৫০ কিলোমিটার দূর ঘটেছে ঘটনাটি। জঙ্গিরা প্রচুর অস্ত্র নিয়ে সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে এসেছিল। অত্যাধুনিক সব অস্ত্র ছিল জঙ্গিদের কাছে। সেনাবাহিনী প্রতিরোধ গড়ে তোলার আগেই তাঁদের টার্গেট করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। প্রথম গ্রেনেড হামলা চালানো হয়। তারপরে এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
গ্রেনেড গামলায় গুরুতর জখম হয়ছিলেন ১০ সেনা। তাঁদের মধ্যে ৬ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও চার জওয়ান। এদিকে জুন মাস থেকে পর পর কাশ্মীরে জঙ্গি হামলা চলছে। একের পর এক জঙ্গি সংগঠন হামলা চালাতে শুরু করেছিল।। গত ১১ এবং ১২ জুন কাশ্মীরের কাঠুয়াতেই একের পর এক সেনা ক্যাম্পে এবং আউট পোস্টে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল।
সেই হামলার নেপথ্যেও পাক জঙ্গি সংগঠনেক যোগ ছিল। হঠাৎ করে ভূস্বর্গে জঙ্গি সক্রিয়তা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরে জঙ্গিনাশকতা একেবারেই নির্মুল করে ফেলেছিল সেনাবাহিনী। রেকর্ড সংখ্যক পর্যটকের আনাগোনা বেড়েছিল কাশ্মীরে। চলতি বছরেও রেকর্ড সংখ্যক পর্যটক সমাগম হয়েছে কাশ্মীরে।












Click it and Unblock the Notifications