Jammu And Kashmir: ফের কাশ্মীরে অনুপ্রবেশ, ৩০-৪০ পাক জঙ্গি লুকিয়ে উপত্যকায়, হাই অ্যার্ট জারি করল সেনা

অনেকদিন ধরেই যে পাক জঙ্গিদের টার্গেট হয়েছিল কাশ্মীর সেটা অবশেষে প্রকাশ্যে এলো। ভূস্বর্গে লুকিয়ে রয়েছে ৪০ থেকে ৫০ জন পাক জঙ্গি। জম্মু উপত্যকায় গা ঢাকা দিয়ে রয়েছে তারা। গোপন সূত্রে খবর পেয়েই উচ্চ সতর্কতা জারি করেছে সেনা বাহিনী।

জানা গিয়েছে যে জঙ্গিরা কাশ্মীর উপত্যকায় অনুপ্রবেশ করেছে তারা সকলেই দক্ষ ভাবে প্রশিক্ষিত এবং তাদের কাছে অত্যাধুনিক সব অস্ত্র রয়েছে। আমেরিকার তৈরি এম ৪ কার্বাইন রাইফেল নাইট ভিশন সহ এমন সব অত্যাধুনিক অস্ত্র তাদের কাছে রয়েছে। অর্থাৎ রাতের অন্ধকারেও অনায়াসে তারা টার্গেট করতে পারবে।

Jammu And Kashmir

সেনা বাগিনী গোপন সূত্রে খবর পেয়েছে গত কয়েকদিন ধরেই এই জঙ্গিরা ভূস্বর্গের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে। সেকারণে একাধিক জায়গায় কর্ডন করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। সেখানে সীমান্ত এলাকা দিয়ে পাক জঙ্গিরা অনুপ্রবেশ করেছে বলে প্রাথমিক ভাবে মনে করছে সেনাবাহিনী।

গত জুন মাস ধরে কাশ্মীরের একাধিক জায়গায় জঙ্গি হামলার ঘটনা ঘটছে। সেনাবাহিনীকে টার্গেট করে হামলা চালাচ্ছে জঙ্গীরা। গত ১২ জুন এবং ১৬ জুন হামলা চালানোর ঘটনা ঘটে।
সেনাবাহিনীর কনভয়ে এবং সেনা ছাউনিতে হামলা চালানো হয়েছে। তারপরে আবার জুলাই মাসে কাঠুয়ায় সেনা কনভয় টার্গেট করে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা।

সেনা বাহিনীর উপরে পর পর হামলার ঘটনায় ১০ থেকে ১২ জন জওয়ান শহিদ হয়েছেন।

সেনাবাহিনীকে টার্গেট করে ভূস্বর্গে পর পর জঙ্গি হামলার ঘটনায় রীতিমতো নড়ে চড়ে বসে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই নিয়ে সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। সেনাকে জঙ্গি দমনে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সেই সঙ্গে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে শহিদদের বলিদান কোনও ভাবেই বৃথা যাবে না। এর যোগ্য জবাব ভারত দেবে।

কাশ্মীরে পর পর জঙ্গি হামলার ঘটনায় কাশ্মিরী টাইগার্সরা জড়িত বলে জানা গিয়েছে। জঈশের শাখা সংগঠন এই কাশ্মিরী টাইগার্সরা। প্রতিটি হামলার পরেই জঈশ সেই হামলার দায় শিকার করে কাশ্মিরী টাইগার্সদের নাম উল্লেখ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+