পাকিস্তান সেনার রেঞ্জার্সদের মদতে ভারতে কিসের পাচারচক্র সক্রিয় হচ্ছে! চাঞ্চল্য নয়া রিপোর্টে
কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের পর সেখানের নিরাপত্তা আরও আঁটোসাটো হওয়ায়, কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশে সমস্যা হটচ্ছে পাকিস্তানি জঙ্গিদের। যার জেরে দক্ষিণের তামিলনাড়ু তথা নেপাল সীমান্তকে ব্যবহার করে পাকিস্তানি জঙ্গি লঞ্চপ্যাড ভারতে পা রাখতে চাইছে। এদিকে, জঙ্গি নাশকতা নিয়ে সেভাবে ছক অনুযায়ী ইসলামাবাদ পা ফেলতে পারছে না বলে , এবার পাকিস্তানি সেনা ভারতে মাদক পাচার চক্রের জায় বিস্তারে ব্যস্ত। অন্তত গোয়েন্দা সাম্প্রতিক রিপোর্ট ভারতে মাদক পাচার সম্পর্কে সেরকমই ইঙ্গিত দিচ্ছে।

ফিরোজপুরে ধৃত ১০ জনের বয়ানে কী জনা যাচ্ছে?
ফিরোজপুরে গত মঙ্গলবারই গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। ধৃত ১০ জন মাদক পাচারের সঙ্গে যুক্তি ছিল। আর ধৃতদের বয়ানেই জানানো হয়েছে পাকিস্তানের সেনার রেঞ্জার্সরা রীতিমতো সাহায্য করছে মাদক পাচারে।

পাকিস্তানি রেঞ্জার্সরা কী চাইছেন?
পাকিস্তানি রেঞ্জার্সরাই মাদকের সরঞ্জামের যাবতীয় বন্দোবস্ত এই পাচারকারীদের যোগাচ্ছে। আর তা কিভাবে ভারতে ঢোকাতে হবে সেই বিষয়েও ছক কষে পাচারকারীদের সাহায্য করছে পাকিস্তানি রেঞ্জার্সরা।

পাকিস্তান থেকে আসছে কোন ড্রাগ?
পাকিস্তান থেকে সীমান্ত পার করে আসছে হেরোইন। আর তা প্রথমে অল্প পরিমাণে নিয়ে পাচার করার বন্দোবস্ত করেছিল পাকিস্তানি রেঞ্জার্সরা। এরপর গত ফিরোজপুরে একের পর এক গ্রেফতারিতে মোট ৭০ জনকে পাকড়াও করে পুলিশ। আর তাদের কাছ থেকেই উঠে আসে পাকিস্তানি মদতের তথ্য।

ড্রোনের মাধ্যমে মাদক পাচার
ড্রোনের মাধ্যমেও ফিরোজপুর সহ পাঞ্জাবের বিভিন্ন জায়গায় মাদক পাচার করা হচ্ছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। আর সেই তথ্যকে খানিকটা নিশ্চিত করে দিল এই পাচারকারীদের বয়না।












Click it and Unblock the Notifications