কাশ্মীর ইস্যুতে ভারতীয় সেনায় পাঞ্জাবী জওয়ানদের উস্কানিমূলক বার্তা পাক মন্ত্রীর! তুলোধনা অমরিন্দরের
ভারতীয় সেনার পাঞ্জাবী সৈনিকদের উস্কানিমূলক বার্তা পাক মন্ত্রীর!
কাশ্মীরে ৩৭০ ধারা ও অনুচ্ছেদ ৩৫ এ তুলে নেওয়ার পর থেকে পাকিস্তান কার্যত হাত কামড়াচ্ছে। আন্তর্জাতিক মহল থেকে একটি দেশেরও সমর্থন তারা এবিষয়ে পায়নি। পাশাপাশি সদ্য ইমরানের মার্কিন সফরের পরও কাশ্মীর ইস্যুতে মুখ ঘুরিয়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরকম এক অবস্থায় পাকিস্তান এবার পাঞ্জাব সীমান্ত অশান্ত করতে কতটা তৎপর তা একের পর এক ঘটনাতেই প্রকাশ পাচ্ছে। এরইমধ্যে খাালিস্তানি ভাবনা উস্কে দিয়ে ভারতীয় সেনার পাঞ্জাবী সৈনিকদের প্রতি বার্তা দিয়েছেন পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। যা ঝাঁঝালো তোপে উড়িয়ে দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন সেনা অফিসার ক্যাপ্টেন অমরিন্দর সিং।

ফাওয়াদ চৌধুরীর দাবি কী ছিল?
পাকিস্তানের বিজ্ঞান বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এর আগে টুইটারে দাবি করেন যে, সমস্ত পাঞ্জাবী সৈনিক যাঁরা ভারতীয় সেনায় রয়েছেন, তাঁরা যেন কাশ্মীরে নিজেদের কর্তব্য থেকে সরে আসেন। এতে 'অন্যায়ের প্রতিবাদ' করা হবে। প্রসঙ্গত, বারবার পাকিস্তান সীমান্ত থেকে খালিস্তান আন্জোলনকে উস্কানি দেওয়ার চেষ্টা এই কয়েকদিনে লক্ষ্য করা যাচ্ছে।
|
অমরিন্দরের তোপ
ফাওয়াদ চৌধুরীর টুইট বার্তার পর রীতিমতো তোপ দাগেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা ভারতীয় সেনার প্রাক্তন অফিসার অমরিন্দর সিং। কংগ্রেসের এই মুখ্যমন্ত্রী বলেন, 'ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করুন। আর জেনে রাখুন, ভারতীয় সেনা অত্যন্ত নিয়মানুবর্তী ও জাতীয়তাবাদী সেনা, আপনাদের সেনার মতো নয় ফাওয়াদ চৌধুরী!আপনার উস্কানিমূলক বক্তব্য কোনও কাজে আসবে না। আর আমাদের সেনার কেউই আপনার কথা শুনে উঠবে বা বসবে না। '

খালিস্তান আন্দোলনের জিগির
প্রসঙ্গত , দিল্লিতে এক মন্দির ভাঙাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে উত্তাল ছিল পাঞ্জাব। গতকাল ছিল পাঞ্জাব জুড়ে বনধ। এদকে নামী পাঞ্জাবী গায়িকা হর্দ কৌর বিদেশের মাটি থেকে খালিস্তানি আন্দোলনে উস্কানি দেওয়ার চেষ্টা করতে থাকেন টুইটারের মাধ্যমে। সবমিলিয়ে পাঞ্জাব ঘিরে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।












Click it and Unblock the Notifications