৩৬ ঘণ্টার মধ্যেই ভারত কিছু একটা করবে! পাকমন্ত্রীর আশঙ্কার মধ্যেই রাতভর শেলিং চলল সীমান্তের ওপার থেকে
Pakistan violates ceasefire: উত্তেজনার আবহেই যুদ্ধের উস্কানি পাকিস্তান সেনার। ফের একবার সংঘর্ষবিরতি লঙ্ঘন সে দেশের সেনাবাহিনী। পহেলগাঁও-কাণ্ডের পর থেকে টানা ছয়দিন বিনা প্ররোচনায় আন্তজাতিক সীমান্তে ভারতীয় সেনাঘাঁটি টার্গেট করে শেলিং পাকসেনার। কড়া ভাষায় পাল্টা প্রত্যাঘাত ভারতীয় সেনার তরফেও। যা নিয়ে উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত।
আর (Pakistan violates ceasefire) এর মধ্যেই বড় আশঙ্কা আরও এক পাকমন্ত্রীর। তাঁর কথায়, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই পাকিস্তানে প্রত্যাঘাত করতে পারে ভারত। একই সঙ্গে পহেলগাঁও ঘটনা সাজানো বলেও দাবি। যদিও এহেন মন্তব্য নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ ভারত।

Pakistan violates ceasefire: লাগাতার উস্কানি পাকিস্তানের তরফে
একদিকে যখন ভারতের প্রত্যাঘাতের ভয়ে কাপছে পাকিস্তান, সেই সময় লাগাতার সীমান্তের ওপার থেকে চলছে উস্কানি। এক বিবৃতিতে ভারতীয় সেনা জানাচ্ছে, জম্মু ও কাশ্মীরের নওশেরা, সুন্দরবানী এবং আখনুর সেক্টরে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত শেলিং চালায় পাকসেনা। একেবারে বিনা প্ররোচনায় লাগাতার এই শেলিং চলে বলে দাবি ভারতীয় সেনার। যদিও কড়া ভাষায় পাল্টা পাকসেনাকে জবাব দেয় ভারতীয় সেনাও। এই নিয়ে গত ছয়দিন ধরে চলছে পাকসেনার এহেন উস্কানি। কিন্তু কেন?
সামরিক বিশ্লেষকদের দাবি, সম্ভবত পহেলগাঁও'য়ের সঙ্গে যুক্ত জঙ্গিদের পাকিস্তানে নিরাপদে ফেরাতেই পাকসেনার এহেন কৌশল। সীমান্তে ভারতীয় সেনাকে ব্যস্ত রেখে সুকৌশলে রাতের অন্ধকারে জঙ্গিরা যাতে সীমান্ত পেরিয়ে যেতে পারে সেজন্য এই পদক্ষেপ বলেও মনে করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত গোটা সীমান্ত এলাকা।
During the night of 29-30 April, Pakistan Army posts initiated unprovoked small-arms fire across the Line of Control opposite the Naushera, Sunderbani and Akhnoor sectors in the Union Territory of Jammu & Kashmir. Indian Army troops responded swiftly and proportionately: Indian… pic.twitter.com/W86iRp1wkR
— ANI (@ANI) April 30, 2025
Pakistan violates ceasefire: বড় আশঙ্কা পাকমন্ত্রীর
একদিকে যখন রাতভর শেলিং পাকসেনার, সেখানে বড় আশঙ্কা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বড় পোস্ট আতাউল্লা তারার। তিনি পাকিস্তানের পাকিস্তানের ইনফরমেশন বিষয়ক মন্ত্রী (Pakistan's Information Minister Attaullah Tarar)। সোশ্যাল মিডিয়ায় তাঁর দাবি, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই হামলা চালাতে পারে ভারত। পাকিস্তানের গোয়েন্দা সূত্রে এমনটাই খবর তাঁরা পেয়েছেন বলেও দাবি। একই সঙ্গে পহেলগাঁওয়ের ঘটনা নিয়েও প্রশ্ন আতাউল্লা তারার। তাঁর দাবি, ঘটনা ভিত্তিহীন এবং সাজানো। মিথ্য অজুহাতে হামলা হবে বলেও দাবি।
বলে রাখা প্রয়োজন, মঙ্গলবারই উচ্চ পর্যায়ের একটি বৈঠকে ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুযায়ী কোথায় কীভাবে হামলা তা ঠিক করবে দেশের তিন বাহিনী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications