শেষ পর্যন্ত 'নত' হল পাকিস্তান! বালাকোট নিয়ে সিদ্ধান্ত, দেখুন ভিডিও
বালাকোটে জইশ-ই মহম্মদের ট্রেনিং সেন্টারে ভারতের হামলা চালানোর ৪৩ দিন পরে আন্তর্জাতিক মিডিয়া এবং বিদেশি দূতাবাসের কর্মীদের নিয়ে গেল পাকিস্তানের সেনা।
বালাকোটে জইশ-ই মহম্মদের ট্রেনিং সেন্টারে ভারতের হামলা চালানোর ৪৩ দিন পরে আন্তর্জাতিক মিডিয়া এবং বিদেশি দূতাবাসের কর্মীদের নিয়ে গেল পাকিস্তানের সেনা। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিফের ওপর হামলা চালিয়েছিল জইশ-ই মহম্মদের আত্মঘাতী জঙ্গিরা। বদলা হিসেবে ২৬ ফেব্রুয়ারি বালাকোটে জইশের শিবিরে বিমান হানা চালায় ভারতীয় বিমান বাহিনী। ভারতের তরফে থেকে ক্ষয়ক্ষতির দাবি করা হলেও, পাকিস্তানের দাবি সেরকম কোনও ক্ষতি হয়নি।

সূত্রের খবর অনুযায়ী, ইসলামাবাদ থেকে হেলিকপ্টারে সাংবাদিক ও দূতাবাসের কর্মীদের বালাকোটের জব্বায় নিয়ে যাওয়া হয়। এরপর দেড় গন্টা পায়ে হেঁটে মাদ্রাসায়। যা কিনা সবুজ গাছে ঢাকা পাহারের ওপরে অবস্থিত। পাহাড়ে ওঠার পথে ভারতের বোমা ফেলার ছবিও দেখা গিয়েছে। প্রতিনিধিদলের সামনে পাকিস্তানের সেনা বাহিনীর দাবি ১২ থেকে ১৩ বছরের প্রায় ১৫০ জন ছাত্র সেখানে রয়েছে। তাদের কোরানের শিক্ষা দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক মিডিয়া এবং বিদেশি দূতাবাসের কর্মীরা সেখানে ছিলেন প্রায় ২০ মিনিট। তাঁদের ছবি নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এই প্রতিনিধিদলের সদস্যরা সেখানকার
শিক্ষকদের সঙ্গেও কথা বলেন। পাকিস্তান সেনাবাহিনীর মুখপত্র মেজর জেনারেল আসিফ গফুর রিপোর্টারদের সঙ্গে কথা বলেন। তিনি বোঝানোর চেষ্টা করেন ভারত
যে দাবি করছে, তা সঠিক নয়।
A group of international media journalists mostly India based and Ambassadors & Defence Attachés of various countries in Pakistan visited impact site of 26 February Indian air violation near Jabba, Balakot. Saw the ground realities anti to Indian claims for themselves. pic.twitter.com/XsONflGGVP
— Maj Gen Asif Ghafoor (@OfficialDGISPR) April 10, 2019












Click it and Unblock the Notifications