চর হিসেবে কাজ করছেন দূতাবাদের কর্মীরা, পাক হাইকমিশনের কর্মীদের নিয়ে ইমরানকে কড়া বার্তা দিল্লির
চর হিসেবে কাজ করছেন দূতাবাদের কর্মীরা, পাক হাইকমিশনের কর্মীদের নিয়ে ইমরানকে কড়া বার্তা দিল্লির
দূত হিসেবে ভারতে এসে চরবৃত্তি করছে ওরা। এমনই গুরুতর অভিযোগ করে পাক দূতাবাসের কর্মী সংখ্যা অর্ধেক করার নির্দেশ গিল দিল্লি। ভারতে নিযুক্ত পাকিস্তাবের দূত মইন উল হককে তলব করে এই কড়া বার্তা দিয়েছে দিল্লি। পাকদূতাবাদের ৫০ শতাংশ কর্মীকে ইসলামাবাদে ফেরাতে বলা হয়েছে।

চরবৃত্তির অভিযোগ
পাক দূতাবাদের কর্মী হিসেবে কাজে যোগ দিয়ে আইএসআইয়ের হয়ে চরবৃত্তি করছেন তাঁরা। হাতে নাতে একাধিক পাক দূতাবাসের কর্মীকে ধরে ফেলেছেন ভারতীয় গোয়েন্দারা। কয়েকদিন আগেই দিল্লির করলবাগে ফাঁদ পেতে দুই পাক দূতাবাসের কর্মীকে গ্রেফতার করে গোয়েন্দারা। তারা সেনাবাহিনীর গোপন খবর সংগ্রহ করত তারা। ধৃতদের কাছ থেকে ভুয়ো আধারকার্ডও পাওয়া গিয়েছে।

কর্মী ফেরাতে বলল ভারত
ভারতে দূতাবাসের কর্মী হিসেবে কাজ করতে এসে চর বৃত্তি করছে একাধিক পাকিস্তানি। এই সুযোগ আর দিতে চায় না ভারত। তাই ভারতে নিযুক্ত পাক দূত মইন উল হককে তলব করে এই কড়া বার্তা দিয়েছে দিল্লি। পাকদূতাবাদের ৫০ শতাংশ কর্মীকে ইসলামাবাদে ফেরাতে বলা হয়েছে।

ভারতীয় দূতাবাসের কর্মীদের হেনস্থা
পাকিস্তানে ভারতীয় দূতাবাসের কর্মীদের উপর লাগাতার হেনস্থা করা হচ্ছে বলে ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছে দিল্লি। কয়েকদিন আগে পাকিস্তানে ভারতীয় দূতাবাসের দুই কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁদের নানাভাবে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

কাশ্মীরে জঙ্গি ঢোকানোর ছক
চিনের সঙ্গে ভারতে গণ্ডগোলের সুযোগে ফায়দা তুলতে চাইছে পাকিস্তান। কাশ্মীরে নাশকতা চালানোর জন্য লস্কর এবং জঈশ জঙ্গিদেক অনুপ্রবেশ করানোর ছক কষছে ইসলামাবাদ। এমনই অভিযোগ করেছেন কাশ্মীরের পুলিস প্রধান দিলবাগ সিং।












Click it and Unblock the Notifications