দিল্লিতে পাকিস্তান হাই কমিশন থেকেই কি গোপনে টাকা পাচার হচ্ছে জঙ্গিদের কাছে! ইডির চাঞ্চল্যকর রিপোর্ট

পুলওয়ামা পরবর্তী সময়ে ভারত-পাকিস্তান দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এরই মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পরই রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলওয়ামা পরবর্তী সময়ে ভারত-পাকিস্তান দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এরই মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পরই রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। জঙ্গিদের কাছে টাকা পাচারের অভিযোগে কাশ্মীরের ব্যবসায়ী জরুর ওটালিকে গ্রেফতারের পর থেকে একাধিক তথ্য এসে পৌঁছেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের কাছে।

ইডি সূত্রে কী জানা গিয়েছে?

ইডি সূত্রে কী জানা গিয়েছে?

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরে জঙ্গি তথা বিচ্ছিন্নতাবাদীদের মদত দিয়ে সাহায্য করছে পাকিস্তান হাই কমিশন। ভারতে অবস্থিত পাকিস্তান দূতাবাসের মাধ্যমেই টাকা জঙ্গি শিবিরে যাচ্ছে বলে জানা গিয়েছে।

তল্লাশিতে উদ্ধার চাঞ্চল্যকর তথ্য

তল্লাশিতে উদ্ধার চাঞ্চল্যকর তথ্য

ওই কাশ্মীরি ব্যবসায়ীর বাড়ি থেকে একাধিক জিনিস উদ্ধারের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানতে পারে, ব্যবসায়ী ওটালি পাক গোয়েন্দা সংস্থা আইএসআই , ও নয়া দিল্লিতে অবস্থিত পাকিস্তানের হাই কমিশনের কাছে পাঠানোর জন্য টাকা তুলছিল সে।

জড়িত হুরিয়ত

জড়িত হুরিয়ত

ইডির তল্লাশিতে জানা গিয়েছে, এই টাকার একটা অংশ যায় হুরিয়ত নেতাদের কাছে। এই টাকার বড় অংশ খরচ হয় কাশ্মীরে পাথর ছোড়া প্রতিবাদীদের জন্য।

কাশ্মীরে জুড়ে সন্ত্রাসের জাল

কাশ্মীরে জুড়ে সন্ত্রাসের জাল

ইডির তল্লাশিতে জানা গিয়েছে, গোটা কাশ্মীর জুড়ে ছড়িয়ে গিয়েছে সন্ত্রাসের জাল। সেখানে মহম্মদ সাফি নামের আরও এক প্রভাবশালী ব্যবসায়ী , যাঁর বাড়ি বন্দাপোরায়, তিনি পাকিস্তান আশ্রিত সন্ত্রাসবাদীদের জন্য কাজ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+