Pakistan Flood Alert: পহেলগাঁওয়ের রক্তের বদলা জল দিয়ে! ফুঁসছে ঝিলম, মসজিদ থেকে বন্যা সতর্কতা জারি পাকিস্তানে

Pakistan Flood Alert: পহেলগাঁও-তে জঙ্গি হামলার পর পাকিস্তানকে সবক শেখাতে সিন্ধু জল চুক্তি ইতিমধ্যেই বন্ধ করেছে ভারত। আর এবার ঝিলম নদীর জলের প্রবাহ খুলে দেওয়া হল ভারতের তরফে। পাকিস্তানের অভিযোগ, এর ফলে জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেদেশের বিভিন্ন প্রদেশে। ইতিমধ্যেই পাকিস্তানের মুজফফরাবাদে ওয়াটার এমারজেন্সি জারি করা হয়েছে।

গত মঙ্গলবার পহেলগাঁওতে ২৬ জন পর্যটককে গুলি করে খুন করে রক্তগঙ্গা বইয়ে দিয়েছে জঙ্গিরা। হামলার দায় স্বীকার করে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার সংগঠন টিআরএফ। তারই পাল্টা এবার ঝিলম নদীর জলে জব্দ পাকিস্তান। ভারতের ছাড়া জলে ফুলে ফেঁপে উঠেছে ঝিলম নদী। দুকুল ছাপিয়ে যখন তখন ভেসে যাবে পাকিস্তান। মসজিদগুলি থেকে তাই ইতিমধ্যেই ঘোষণা করে বন্যা সতর্কতা জারি করছে পাকিস্তান।

jhelum

ঝিলমে ভারত জল ছাড়ার পরে উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলা থেকে জল পাকিস্তানে প্রবেশ করে। এরপর পাক অধিকৃত কাশ্মীরে চাকোঠি এলাকায় হু হু করে বাড়তে থাকে ঝিলম নদীর জল। পাকিস্তানের দাবি, আগে থেকে না জানিয়ে জল ছেড়েছে ভারত। যার জেরে হাট্টিয়ান বাল, ঘারি দুপাট্টা, মাঝোই ও মুজফফরাবাদে নদীর জলের স্তর রাতারাতি বেড়ে গিয়েছে। ঝিলম নদীর পাড়ে বসবাসকারী পরিবারগুলিকে ইতিমধ্যেই অন্যত্র সরে যেতে বলা হয়েছে। ঝিলম নদীর আশেপাশে পর্যটকদেরও নিষিদ্ধ করেছে পাকিস্তান।

এক কথায় নদীর জল আচমকা বেড়ে যাওয়ায় হাবুডুবু খাচ্ছে পাকিস্তান। রাজনৈতিক বিশেষজ্ঞ জাভেদ সিদ্দিকির মতে, পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বন্ধ নিয়ে ভারতের সিদ্ধান্ত নেহাতই হুঁশিয়ারি হিসেবে দেখলে চলবে না। ঝিলম নদীতে জল ছেড়ে কাজে বুঝিয়ে দিল ভারত। খরস্রোত ঝিলমে হু হু করে বইছে জল। ভয়ঙ্কর রূপ নিয়েছে ঝিলম নদী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই সমস্ত ভিডিও।

গত মঙ্গলবার পহেলগাঁও-তে ভয়াবহ জঙ্গি হামলা ঘটে। এরপরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। তার মধ্যে অন্যতম হল সিন্ধু জল সমঝোতা চুক্তি বাতিল। ১৯৬০ সালে বিশ্বব্যাঙ্ককে গ্যারান্টার রেখে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়। সিন্ধুর পূর্বদিকের উপনদী তথা বিয়াস, রবি ও শতদ্রুর জল ভারত ও পশ্চিম দিকের উপনদী তথা চেনাব, সিন্ধু ও ঝিলামের জল পাকিস্তানের দিকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তিতে।

Take a Poll

তবে এই চুক্তি রদ করে নদীগুলির উচ্চপ্রবাহে নিয়ন্ত্রণ করবে ভারত। পাকিস্তানকে শায়েস্তা করতে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করা হবে। এরই ফলশ্রুতি হিসেবে শনিবার রাতারাতি ঝিলম নদীতে জল ছাড়া হয়। যার জেরেই বন্যার সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশের কৃষির উপর ব্যাপক প্রভাব পড়তে পারে এর ফলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+