কাশ্মীর নিয়ে পোস্ট পাকিস্তানি শাখার, ভারত থেকে বয়কটের ডাক, ক্ষমা চাইল কেএফসি ও পিৎজ্জা হাট
কাশ্মীর নিয়ে পোস্ট পাকিস্তানি শাখার, ভারত থেকে বয়কটের ডাক, ক্ষমা চাইল কেএফসি ও পিৎজ্জা হাট
বিভিন্ন সংস্থার পাকিস্তানি শাখাগুলির পক্ষ থেকে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে চলেছিল সোশ্যাল মিডিয়ায়। যার ফলে সেই সংস্থাগুলিকে ভারতে ক্ষোভের মুখে পড়তে হয়েছিল। এবার সেই তালিকায় যোগ হল কুইক সার্ভিস রেস্তোরাঁ চেইনের কেএফসিকেও। কেএফসির পাকিস্তানি শাখাও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীকে সমর্থন করার জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে। তারপরই কেএফসির পক্ষ থেকে সোমবার ক্ষমা চাওয়া হয়।

ক্ষমা চায় উভয় ফুড চেইন
আরও এক কিউএসআর চেইন পিৎজ্জা হাটও এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, 'এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্টকে সমর্থন বা স্বীকার করে না, তার জন্য ক্ষমাপ্রার্থী।' প্রসঙ্গত, এই পিৎজ্জা হাটের পাকিস্তানের শাখাও তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে পোস্ট করার পর ক্ষোভের মুখে পড়ে। কেএফসি ও পিৎজ্জা হাট উভয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়ামের সহযোগী। এছাড়াও এই ইয়ামের জনপ্রিয় কিউসিআর ব্র্যান্ড হল টাকো বেল।

ভারতে বয়কটের ডাক
কেএফসিকে ভারতে বয়কটের ডাক দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় কেএফসি ভারতের তরফে। সেখানে সমগ্র দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নেয় ভারতে অবস্থিত এই ফাস্ট-ফুড চেনটি। টুইটারে তাদের তরফে লেখা হয়, 'দেশের বাইরে কেএফসির কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রকাশিত হওয়া পোস্টের জন্য আমরা গভীরভাবে ক্ষমাপ্রার্থী। আমরা ভারতকে সম্মান করি এবং গর্বের সঙ্গে সব ভারতীয়কে সেবা করার জন্য আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকব।' অন্যদিকে পিৎজ্জা হাটের পক্ষ থেকেও বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'সোশ্যাল মিডিয়া জুড়ে যে পোস্টটি ঘুরে বেড়াচ্ছে তাতে কোনওভাবেই সমর্থন বা স্বীকার করছি না। আমরা আমাদের সকল ভাই ও বোনদের গর্বের সঙ্গে সেবা করার প্রতিশ্রুতিতে অটল আছি।'

কাশ্মীরকে সমর্থন করে পোস্ট কেএফলি–পিৎজ্জা হাটের
কেএফসি পাকিস্তানের ফেসবুক পেজে কাশ্মীরের সঙ্গে সংহতি চিত্রিত একটি পোস্ট আপলোড করা হয়। ৫ ফেব্রুয়ারি ওই পোস্ট করা হয়েছিল। সেই পোস্টে লেখা হয়, 'তুমি কখনও আমাদের চিন্তাভাবনা ছেড়ে যাওনি। আর আমরা আশা করি যে আগামী বছরগুলি তোমার জন্য শান্তি নিয়ে আসবে।' আর সেই পোস্টের সঙ্গে বড় বড় করে লাল রঙ দিয়ে লেখা হয়েছিল 'কাশ্মীর, কাশ্মীরিদের জন্য'। একইভাবে ইনস্টাগ্রামের ভেরিফায়েড অ্যাকাউন্ট পিৎজ্জা হাট পাক থেকে বলা হয়, 'আমরা তোমাদের সঙ্গে রয়েছি। কাশ্মীর সংহতি দিবস।' এই দুই পোস্টের পরই টুইটারে হ্যাশট্যাগ ব্যবহার করে বয়কট পিৎজ্জা হাট ও কেএফসি ট্রেন্ড দেখা দেওয়ার পরই বিতর্কিত ওই দু'টি পোস্ট মুছে দেওয়া হয়।

রোষের মুখে পড়ে হুন্ডাই
একইভাবে ভারতের রোষের মুখে পড়ে হুন্ডাই মোটরও। তাদেরও পাক ডিলার কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীকে সমর্থন করে পোস্ট করার পর সমস্যার সম্মুখীন হতে হয় হুন্ডাইকে। এরপর তারপরই হুন্ডাই ভারতের তরফে কড়া বিবৃতি দেওয়া হয়। বলা হয়, ভারতের জাতীয়তাকে সম্মান করার দৃঢ় নীতি রয়েছে তাদের। হুন্ডাই মোটর ইন্ডিয়া'কে সংযুক্ত করা সোশ্যাল মিডিয়া পোস্টগুলি 'অযাচিত'। ভারতের প্রতি গুন্ডাই ইন্ডিয়ার যে প্রতিশ্রুতি রয়েছে এবং তারা যে পরিষেবা দিয়ে আসছে , এই ধরণের সোশ্য়াল মিডিয়া পোস্ট তাকে আঘাত করছে। ভারতকে, হুন্ডাই ব্র্যান্ডের 'দ্বিতীয় বাড়ি' বলেও উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে। এই ধরণের অসংবেদনশীল পোস্টের বিষয়ে তাদের শূন্য সহনশীলতার নীতি রয়েছে এবং তারা এই ধরনের যে কোন দৃষ্টিভঙ্গির তীব্র নিন্দা করে বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে।

ভারতে কেএফসি ও পিৎজ্জা হাট
এখানে উল্লেখ্য, ১৯৯৫ সালের জুলাইতে কেএফসি বেঙ্গালুরুর হাত ধরে ভারতে প্রথম প্রবেশ করে। এখন ভারতে কেএফসির ৪৫০টির বেশি আউটলেট রয়েছে। এর ঠিক পরের বছরই অর্থাৎ ১৯৯৬ সালের জুন মাসে ভারতে প্রবেশ করে পিৎজ্জা হাট। দেশে এখন ৫০০টির বেশি আউটলেট রয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications