পাক জঙ্গি সংগঠনের সাহায্যে অন্তত পাঁচজঙ্গি পুঞ্চে হামলা চালিয়েছে! বলছে গোয়েন্দা সুত্র
ফের বড়সড় জঙ্গি ঘটনা জম্মু-কাশ্মীরে। সামনেই জি-২০ সম্মেলন বসতে চলেছে সে রাজ্য। একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সে রাজ্যকে। আর এর মধ্যেই পুঞ্চের রাজৌরি সেক্টরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা। শহিদ পাঁচ জওয়ান।
আর এরপরেই একের পর চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, পুরো এই হামলার মধ্যে অন্তত সাতজন জঙ্গি যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, অন্তত দুটি জঙ্গি সংগঠন এই হামলার পিছনে রয়েছে বলে মনে করছে প্রতিরক্ষার সঙ্গে যুক্ত গোয়েন্দারা।

পাকিস্তানের কোনও জঙ্গি সংগঠন এর পিছনে রয়েছে বলেও মনে করা হচ্ছে। এমনকি জৈইশ-ই মহম্মদ ( JeM) এবং লস্করের মতো ( (LeT) সংগঠনের জঙ্গিরদের যুক্ত থাকার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। তবে এক সংবাদমাধ্যমের দাবি জইশের সমর্থনে তৈরি হওয়া People's Anti-Fascist Front (PAFF) ইতিমধ্যে এহেন জঙ্গি হামলার দায় নাকি নিয়েছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে বিস্তারিত কিছুই জানানো হয়নি।
তবে ইতিমধ্যে এনআইএ'র আধিকারিকরা দিল্লি থেকে পুঞ্চের পথে রওনা হয়েছে। এমনকি রয়েছেন ফরেন্সিকের আধিকারিকরাও। পুরো ঘটনা খতিয়ে দেখবেন তাঁরা। ইতিমধ্যে= অগ্নিদগ্ধ গাড়িতে গুলির দাগ পাওয়া গিয়েছে। কার্যত এক প্রকার বাহিনী নিশ্চিতই যে এটি সাধারণ কোনও ঘটনা নয়। এর পিছনে বড়সড় জঙ্গি হামলাইও রয়েছে বলে দাবি।
এই ঘটনায় তদন্ত করছে Special Operations Group (SOG)-এও। তবে ঘটনার পরেই ব্যাপক তল্লাশি অভিযান সেনাবাহিনীর তরফে শুরু হয়েছে। বাতা-দরিয়া অঞ্চল জুড়ে জঙ্গিদের খোঁজে এই তল্লাশি চালানো হচ্ছে। এলাকার একটা বড় অংশ জুড়ে জঙ্গল রয়েছে। ফলে ড্রোন এবং স্নিফার ডগকে তল্লাশির কাজে ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে।
ঘটনার পর জঙ্গলে লুকিয়ে থাকতে পারে জঙ্গিরা। আর সেজন্যেই ওই এলাকা পুরো কর্ডন করে দেওয়া হয়েছে। গোয়েন্দাদের একটা সুত্র বলছে, পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিরা রাজৌরি হয়ে পুঞ্চে পৌঁছতে পারে পাক জঙ্গিরা। পিওকের বিভিন্ন গ্রামগুলিকেই জঙ্গিরা লুকানোর জন্যে বেছে নেয়।
সেখান থেকেই জঙ্গিরা ঢুকে এই হামলা চালিয়েছে কিনা তাও নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, পুঞ্চে প্রবল বৃষ্টির মধ্যে এই জঙ্গি হামলা চালানো হয়। প্রথমে গ্রেনেড হামলা হয়। এরপর এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে খবর। আর তাতেই পাঁচজন জওয়ান শহিদ। জি-২০ সম্মেলনের আগে এই ঘটনার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।












Click it and Unblock the Notifications