ভারতের 'সার্জিক্যাল অ্যাটাক' অস্বীকার পাকিস্তানের, দাবি সীমান্তে মৃত ২ পাক জওয়ান

ইসলামাবাদ, ২৯ সেপ্টেম্বর : বারবার পাকিস্তানের মাটি ভারতে সন্ত্রাস ছড়ানোর জন্য ব্যবহার করেছে জঙ্গিরা। আর তাই বুধবার রাতে সীমান্ত পেরিয়ে ৫টি জঙ্গি ঘাঁটিতে ঢুকে আক্রমণ চালিয়েছে ভারতীয় সেনা। যদিও সেকথা মানতে অস্বীকার করছে পাকিস্তান। বরং তাদের দাবি সীমান্তের গুলি ও পাল্টা গুলিতে পাকিস্তানের ২ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। [ সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে 'সার্জিক্যাল অ্যাটাক' ভারতীয় সেনার]

এদিন ভারতীয় সেনার তরফে ডিজিএমও রণবীর সিং সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করার পরই পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মন্তব্য করেন, "আমরা শান্তি চাই। তবে সেটাকে যেন কোনওভাবে আমাদের দুর্বলতা ভাবা না হয়।" [ভারতের হামলা নিয়ে কী বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ!]

ভারতের 'সার্জিক্যাল অ্যাটাক' অস্বীকার পাকিস্তানের, দাবি সীমান্তে মৃত ২ পাক জওয়ান

পাশাপাশি পাকিস্তানি সেনার তরফে এই সার্জিক্যাল অ্যাটাকের ঘটনা অস্বীকার করে বলা হয়েছে, "সীমান্তের গুলি চালানোর ঘটনাকে নতুন ব্র্যান্ডিং হিসাবে পেশ করে মিডিয়ায় আলোড়ন তুলতে চাইছে ভারত প্রশাসন। স্যার্জিক্যাল অ্যাটাক বলে একে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিচ্ছে যদি পাকিস্তানের মাটিতে কোনও সার্জিকাল অ্যাটাক হয় তাহলে তার যথাযোগ্য কড়া জবাব দেওয়া হবে।" [সীমান্ত পেরিয়ে সেনার জঙ্গি দমনের খবর আসতেই সেনসেক্সে ধস, সূচক নামল ৫০০ পয়েন্ট]

উরিতে ভারতীয় সেনা দফতরে জঙ্গিহানায় ১৮ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছিল। আর উরির এই জঙ্গিহানাকে কেন্দ্র করে ভারত ও পাকি সম্পর্কে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। সিন্ধু জলচুক্তি, পাকিস্তানকে দেওয়া সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা খতিয়ে দেখার পাশাপাশি সার্ক সম্মেলন থেকে সরে দাঁড়ানো- ভারতের একাধিক পদক্ষেপে বেশ খানিকটা কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান। []

প্রসঙ্গত, গত কয়েকমাসে অন্তত ২০ বার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করার চেষ্টা হয়েছে। বুধবার বিকেলের দিকে সেনার কাছে খবর আসে যে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করছে। তারপরই জঙ্গিদের লঞ্চ প্যাডে হামলা চালায় ভারতীয় সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+