গুরুদেবের আঁকা ছবি নিলামে উঠছে ২২শে

উদ্যোক্তারা জানিয়েছে, বাংলা ঘরানা কিছু দুষ্প্রাপ্য ছবি নিলাম করা হবে। দৌড়ে সবচেয়ে এগিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি। সেখানে গুরুদেবের নিজের স্বাক্ষর রয়েছে। এই ছবিটি অন্তত এক কোটি টাকায় বিক্রি হবে বলে ধারণা উদ্যোক্তাদের। এছাড়াও বাংলা ঘরানার যাঁদের ছবি নিলামে উঠবে, সেই শিল্পীরা হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, বীরেশ্বর সেন, চিত্তপ্রসাদ ভট্টাচার্য, দেবীপ্রসাদ রায়চৌধুরী, যামিনী রায়, নন্দলাল বসু, নিখিল বিশ্বাস, প্রদোষ দাশগুপ্ত, সারদাচরণ উকিল, সোমনাথ হোড়, সুধীর খাস্তগির, অরূপ দাশ, গণেশ পাইন প্রমুখ। এঁদের ছবিগুলি ১০-৩০ লক্ষ টাকায় নিলাম হবে বলে মনে করা হচ্ছে।
এ ছাড়াও মকবুল ফিদা হোসেন, জগদীশ স্বামীনাথন, নারায়ণ শ্রীধর বেন্দ্রে, অনিল করঞ্জাই প্রমুখের ছবিও থাকছে ওই নিলামপর্বে।












Click it and Unblock the Notifications