তিন বাঙালি সহ ২৬ হিন্দু পর্যটকদের কারা মারল? চিনে নিন সেই জঙ্গিদের! কাশ্মীর জুড়ে বিশেষ অপারেশন সেনার
Pahalgam Terror Attack: পহেলগাঁও'য়ে যেভাবে কাপুরুষিত বর্বর হামলা হয়েছে তাতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ! কড়া প্রত্যাঘাতের দাবি উঠছে। সৌদি থেকে সফর কাটছাঁট করে ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে ফিরেই দফায় দফায় বৈঠক সারছেন। এর মধ্যেই ঘটনায় অভিযুক্তদের স্কেচ প্রকাশ্যে আনল তদন্তকারী সংস্থা। ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতেই সেই ছবি প্রকাশ্যে আনা হয়েছে বলে জানা যাচ্ছে।
শুধু ছবিই নয়, জঙ্গিদের নামও সামনে আনা হয়েছে (Pahalgam Terror Attack)। সন্দেহভাজন এই তিন জঙ্গির নাম আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা। স্থানীয় সুরক্ষা এজেন্সি এবং প্রতক্ষদর্শীদের থেকে যে বয়ান নেওয়া হয়েছে তা খতিয়ে দেখার পরেই এই তিনজঙ্গির নাম এবং স্কেচ সামনে আসা হয়েছে বলে জানা যাচ্ছে।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর, এই তিন জঙ্গির মধ্যে দুজন পাকিস্তানে গিয়ে ট্রেনিং নিয়ে এসে উপত্যকায় অশান্তির সৃষ্টি করার অভিযোগ আছে। এমনকী জঙ্গি অনুপ্রবেশ সহ একাধিক কার্যকলাপের সঙ্গে যুক্ত বলেও দাবি।
Pahalgam Terror Attack: জারি রয়েছে তল্লাশি
ইতিমধ্যে তিন জঙ্গির নাম এবং ছবি কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে পর্যটকদের উপর বেছে বেছে গুলি চালানোর পর জঙ্গিরা পাহাড়ি জঙ্গলে লুকিয়ে পড়ে। এরপর থেকে সেখানেই সন্দেহভাজন তিন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী। চলছে যৌথ অপারেশন। ড্রোন, হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে চলছে তল্লাশি। একই সঙ্গে স্পেশাল ফোর্সও জঙ্গলে ঢুকে জঙ্গিদের খোঁজ চালাচ্ছে। গোটা কাশ্মীরকে ঘিরে ফেলেছে বাহিনী।
#BREAKING: Sketches of Pahalgam attack terrorists have been released. pic.twitter.com/YxrvrbOb3O
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) April 23, 2025
Pahalgam Terror Attack: ৬ থেকে ৭ জঙ্গি ছিল বলে অনুমান
জানা যাচ্ছে, ঘটনার সময় অন্তত ৬ থেকে ৭ জন জঙ্গি ছিল। একটা অংশ সেনার পোশাকে ছিল বলেও সূত্রের খবর। প্রথমে পর্যটকদের সঙ্গে আলাপ জমায় জঙ্গিরা। জানতে চায় নাম সহ একাধিক ব্যক্তিগত তথ্য। এমনকী হিন্দু কিনাও তাও জানতে চাওয়া হয় বলে খবর। এরপরেই ছবিতে প্রকাশ তিন জঙ্গি টার্গে|ট করেই এলোপাথাড়ি গুলি চালায় বলে দাবি। এমনকী পুরুষদেরই মারা হয় বলেও দাবি। মহিলাদের হুমকি দিয়ে বলা হয়, তাদের ছেড়ে দেওয়া হল। মোদীকে তাঁরা যাতে ঘটনা জানায় সেই হুঁশিয়ারি দেওয়া হয় বলেও দাবি।
Pahalgam Terror Attack: ২৬ জনের মৃত্যু
ভয়াবহ এই ঘটনায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। যার মধ্যে তিনজন বাঙালি আছে বলে খবর ।












Click it and Unblock the Notifications