Pahalgam terror attack: দিল্লি নেমেই দোভালের সঙ্গে জরুরি বৈঠকে মোদী! শীঘ্রই সার্জিকাল স্ট্রাইক?
Pahalgam terror attack: সৌদি সফর কাটছাঁট করে দিল্লি ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারই ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠেছে পাহেলগাঁও। টার্গেট করা হয়েছে পর্যটকদের। যা খবর, এখনও পর্যন্ত ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। যার মধ্যে দুজন বিদেশি পর্যটক আছেন বলেও জানা গিয়েছে। আর এই খবর সামনে আসতেই বিশ্বজুড়ে নিন্দার ঝড়। আর এরপরেই সৌদি সফর কাটছাঁট করে তড়িঘড়ি দেশে ফিরলেন নরেন্দ্র মোদী।
বুধবার সকালে দিল্লি পালাম বিমানবন্দরে পৌছয় এয়ার ইন্ডিয়া ওয়ান। বিমানবন্দরেই উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। জানা যাচ্ছে, সেখানেই তাঁর সঙ্গে জরুরি আলোচনা প্রধানমন্ত্রী সেরেছেন বলে খবর। এছাড়াও বিমানবন্দরে হওয়া জরুরি বৈঠক ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ একাধিক শীর্ষ আধিকারিকও (Pahalgam terror attack)।

গোটা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন নরেন্দ্র মোদী। অন্যদিকে আজ বুধবারই বেলায় মন্ত্রিসভার জরুরি বৈঠক বসতে পারে বলেও শোনা যাচ্ছে। যেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। এমনকী বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে খবর।
Pahalgam terror attack: দাবি উঠছে পাল্টা আঘাতের
ভয়াবহ এই জঙ্গি হামলার পরেই ফের একবার পাকিস্তানকে কড়া হাতে জবাব দেওয়ার দাবি উঠছে। আবারও একটা সার্জিকাল স্ট্রাইকের দাবিও জানাচ্ছেন। প্রধানমন্ত্রী ঘটনার পরেই কড়া আঘাতের ইঙ্গিত দিয়েছেন। এই অবস্থায় দিল্লিতে নেমেই দোভালের সঙ্গে মোদীর বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Delhi | Prime Minister Narendra Modi took a briefing meeting with EAM Dr S Jaishankar, NSA Ajit Doval, Foreign Secretary Vikram Misri and other officials in view of the #PahalgamTerroristAttack in Kashmir pic.twitter.com/F1LnHakHrU
— ANI (@ANI) April 23, 2025
Pahalgam terror attack: রাতেই অমিত শাহের সঙ্গে কথা
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছিলেন। সৌদি আরবের প্রধানমন্ত্রী এবং যুবরাজ মহম্মদ বিন সলমনের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন তিনি। এই সফর দুই দেশের কাছেই ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাৎপর্যপূর্ণ ভাবে প্রধানমন্ত্রীর সৌদি সফর চলাকালীনই কাশ্মীরের ভয়াবহ জঙ্গি হামলার খবর সামনে আসে। এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেন মোদী। বিস্তারিত খোঁজ নেওয়ার পাশাপাশি কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন। বর্তমানে শ্রীনগরে আছেন শাহ। মঙ্গলবার জরুরি বৈঠকও সেরেছেন তিনি।
Prime Minister Narendra Modi arrives in Delhi after cutting short his Saudi Arabia visit in view of the #PahalgamTerroristAttack in Kashmir.
— ANI (@ANI) April 23, 2025
NSA Ajit Doval accompanies him.
(Source - ANI/DD) pic.twitter.com/PeA7CWRAes
Pahalgam terror attack: সর্বদল বৈঠকের দাবি
এই ঘটনার পরেই নরেন্দ্র মোদী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়াও গোয়েন্দা ব্যর্থতা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। এই পরিস্থিতি সর্বদল বৈঠক ডাকার দাবি জানিয়েছে কংগ্রেস। এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাতে বিস্তারিত তথ্য দেন সেই দাবিও জানিয়েছন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications