বিশ্বের সামনে পাকিস্তানকে 'বেইজ্জত' করে দিলেন মোদী! জঙ্গি হামলা হতেই বড় পদক্ষেপ, অন্য পথে উড়ল Air Force One

Pahalgam Terror Attack: পহেলগাঁও'তে ভয়াবহ জঙ্গি হামলার পরেই সফর কাটছাঁট করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! প্রধানমন্ত্রী এবং যুবরাজ মহম্মদ বিন সলমনের আমন্ত্রণে সৌদি আরবের জেদ্দায় গিয়েছিলেন তিনি। কিন্তু পহেলগাঁও'য়ের ঘটনা সামনে আসতেই দেশে ফিরে এসেছেন আজ বুধবার সকালে। তাৎপর্যপূর্ণ ভাবে ভারতে ফেরার সময়ে সম্পূর্ণ ভাবে পাকিস্তানের এয়ারস্পেস এড়িয়ে গেল মোদীর এয়ার ইন্ডিয়া ওয়ান (Air India One)।

কিন্তু মঙ্গলবার সকালে দিল্লি থেকে জেদ্দা যাওয়ার সময় পাকিস্তানের এয়ারস্পেস ব্যবহার করেই মোদীর বিমান গিয়েছিল। কিন্তু ফেরার ক্ষেত্রে একই পথ নিল না। হঠাত কেন এমন পদক্ষেপ|? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পহেলগাঁও'তে ভয়াবহ জঙ্গি (Pahalgam Terror Attack) হামলার ঘটনায় ইতিমধ্যে নাম জড়িয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার। এমনকী পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই'য়ের মদতপুষ্ট The Resistance Front নামে এই জঙ্গি সংগঠন এই ঘটনার দায় নিয়েছে।

Pahalgam Terror Attack

আর এরপরেই পাকিস্তানের এয়ারস্পেস ব্যবহার না করে ভারতে মোদীর ফেরা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যে দেশ সন্ত্রাসবাদকে উস্কানি দেয়, জঙ্গি পুষে রাখে তাদের সঙ্গে যে ভারত কোনও যোগাযোগ করবে না সেই বার্তা দিতেই এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Pahalgam Terror Attack: কোন পথে ফিরলেন মোদী?

ভারত থেকে সৌদি আরবে যাওয়ার সবচেয়ে সহজ এবং দ্রুততম পথ হল পাকিস্তান হয়ে যাওয়া। তবে দ্বিতীয় পথ হল মুম্বই হয়ে আরব সাগর হয়ে যাওয়া। তবে এই পথ দীর্ঘ। আর সেই পথকেই ফেরার সময় ব্যবহার করল নরেন্দ্র মোদীর বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান। এমনকি ২০১৯ সালে পুলওয়ামা হামলার সময়ও ভারত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার বন্ধ করে দিয়েছিল। এমনকী পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্কও ছিন্ন করে দেয়।

Pahalgam Terror Attack

আর এই ঘটনার কয়েক বছরের মাথায় ফের রক্তে ভিজল কাশ্মীর। মৃত হল ২৬ জন পর্যটকের। আর এই ঘটনায় ফের একবার পাকিস্তানের উপর সন্ত্রাসবাদ ইস্যুতে চাপ বাড়াতে পারে মোদী সরকার। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Pahalgam Terror Attack: জরুরি বৈঠকে মোদী

ভারতে ফিরেই জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পালম বিমানবন্দরেই অজিত ডোভাল সহ একাধিক সরকারি শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। এরপর সন্ধ্যায় নিরাপত্তা সংক্রান্ত বইঠক করবেন প্রধানমন্ত্রী। আর এই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে সবার নজর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+