কাশ্মীরে স্থানীয়দের বিক্ষোভের মাঝেই সেনা এনকাউন্টারে খতম তিন জঙ্গি

স্থানীয়দের বিক্ষোভের মাঝে দাঁড়িয়ে ৩ জঙ্গিকে এনকাউন্টারে খতম করল নিরাপত্তারক্ষী বাহিনী। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে পহেলগাঁওয়ে গিয়ে অপারেশন চালায় তাঁরা।

শ্রীনগর, ১৬ জানুয়ারি : জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের আউরা গ্রামে জঙ্গি থাকার খবর পৌঁছেছিল সেনার কাছে। সেইমতো সেনা পৌঁছেও গিয়েছিল। তবে স্থানীয়রা জঙ্গিদের পালাতে সাহায্য করার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীদের পথ আটকে দাঁড়ায় স্থানীয়রা।

স্থানীয় মানুষদের সামলাবে নাকি জঙ্গিদের খতম করবে, এটাই ছিল নিরাপত্তাবাহিনীর কাছে মস্ত চ্যালেঞ্জ। তবে শেষপর্যন্ত স্থানীয় বিক্ষুব্ধদের সামলে জঙ্গি নিধনে সফল সেনা। এদিন সকাল ৪টে নাগাদ এনকাউন্টার শুরু হয়। চলে বেশ কিছুক্ষণ। শেষ অবধি তিন জঙ্গিকে মেরে ফেলা সম্ভব হয়েছে।

কাশ্মীরে স্থানীয়দের বিক্ষোভের মাঝেই সেনা এনকাউন্টারে খতম তিন জঙ্গি

জানা গিয়েছে, সেনা এনকাউন্টারের খবর পেয়েই দলে দলে মানুষ ঘটনাস্থলে চলে আসেন। জঙ্গিদের বাঁচানোর চেষ্টা করেন। সেনার বিরুদ্ধে স্লোগান দেন। যদিও কাঁদানে গ্যাস ছুঁড়ে আমজনতাকে হটিয়ে দেয় সেনা। এরপরে এনকাউন্টারে তিন জঙ্গিকে খতম করে।

আউরায় দল বেঁধে জনতার মিছিল আসছিল। তা রুখে দেওয়া হয়। এরপরে বিজবেহরায় স্থানীয়রা বিক্ষোভ শুরু করে, পাথর ছুঁড়তে থাকে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে স্থানীয়দের খণ্ডযুদ্ধের মাঝে জঙ্গিরা পালাতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। যে বাড়িতে জঙ্গিরা ছিল সেখানে বিষাক্ত ধোঁয়া ফাটিয়ে জঙ্গিদের বের করে তাদের এনকাউন্টারে খতম করা হয়।

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগে গত বছরের মাঝামাঝি থেকে দফায় দফায় নিরাপত্তারক্ষীবাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বেঁধেছে। তাতে অন্তত শ'খানেক মানুষ নিহত হয়েছেন, এবং আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+