Pahalgam: মোদী সরকারের আবারও কঠোর সিদ্ধান্ত, পাকিস্তানের বিমানের জন্য নিষিদ্ধ ভারতের আকাশ পথ
পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার পর থেকেই ভারত এবং পাকিস্তানের দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনার পারদ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পরই ভারত কূটনৈতিক স্তরে পাকিস্তানকে জব্দ করার পরিকল্পনার প্রয়াস নিয়েছে। কিন্তু এখনও সামরিক স্তরে কোন আগ্রাসী নীতি নেয়নি ভারত।
এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে আবারও কঠোর পদক্ষেপ গ্রহণ করলে ভারত। পাকিস্তানের পরিচালিত বা সে দেশের লিজ নেওয়া কোনও বিমান সংস্থার বিমান ভারতের আকাশে প্রবেশ করতে পারবে না অর্থাৎ পাকিস্তানের বিমানের জন্য ভারত আকাশ পথ বন্ধ করে দেওয়া হল।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ৩০ শে এপ্রিল থেকে ২৩ শে মে পর্যন্ত কোন পাকিস্তানী বিমান ভারতীয় আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না। এর আগে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে ভারত, এমনকি পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক আদান-প্রদানও বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতে থাকা সমস্ত পাকিস্তানের অধিবাসীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাকিস্তান থেকেও ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে।
এর পাশাপাশি সীমান্তে কঠোরতা বৃদ্ধি করেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে আবারও কঠোর পদক্ষেপ গ্রহণ করল ভারত। পাকিস্তানের বিমানের জন্য নিষিদ্ধ হয়ে গেল ভারতের আকাশ পথ। অর্থাৎ ভারতের আকাশে আর কোন পাকিস্তানী যাত্রীবাহী বা সামরিক কোন বিমানে প্রবেশ করতে পারবে না।
পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে তিক্ততার পরিমাণ প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে, ভারতবা্সী চাইছে এই ঘটনার বদলা। গত ২৪ ঘণ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক বৈঠক করেছেন সেনাবাহিনীর কর্তাদের সঙ্গে। কিন্তু সেই বৈঠক থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা পাকিস্তানের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়ে কোন কিছুই জানা যায়নি।
তবে ভারত কূটনৈতিক স্তরে পাকিস্তানের ওপর চাপ বৃদ্ধি করার চেষ্টা করছে। সরাসরি সামরিক আগ্রাসনের আগে পাকিস্তানকে সবদিক থেকে কোণঠাসা করে রাখতে চাইছে ভারত। তারই পদক্ষেপ হিসাবে বিমান সংস্থাগুলির বিরুদ্ধে পাকিস্তান ভারতের আকাশী মা বন্ধ করে দেওয়ার নির্দেশিকা দেওয়া হল।
পাকিস্তানের উপর চাপ বৃদ্ধি করলেন মোদী। আগামী মাসে রাশিয়া সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী। আগামী ৯ মে রাশিয়াতে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন না মোদী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড (NSAB) পুনর্গঠন করেছে কেন্দ্র। রদবদল হয়েছে এই কমিটি্তে।












Click it and Unblock the Notifications