'পদ্মাবতী' কি আদৌ মুক্তি পাবে এই বিজেপি শাসিত রাজ্যে ! সংশয় উস্কে দিলেন মুখ্যমন্ত্রী
সংশয় হচ্ছে আদৌ ছবি কী মুক্তি পাবে তার সমস্ত দৃশ্য নিয়ে ! এই সংশয় আজ আরও উস্কে দিলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
'পদ্মাবতী' ছবি ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না , তা আগেই জানিয়ে দিয়েছে প্রযোজনা সংস্থা। এবার সংশয় হচ্ছে আদৌ ছবি কী মুক্তি পাবে তার সমস্ত দৃশ্য নিয়ে ! এই সংশয় আজ আরও উস্কে দিলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে , যতক্ষণ পর্যন্ত না ছবির আপত্তিকর দৃশ্য সরানো হবে, মধ্যপ্রদেশে কিছুতেই মুক্তি পেতে দেওয়া হবে না বনশালার ছবি 'পদ্মাবতী'কে।

শিবরাজ সিং চৌহান এদিন বলেন, " আমরা ছোট থেকে পড়েছি রানি (পদ্মিনী)র আত্মত্যাগের কথা। ইতিহাসকে বিকৃত করা কোনও মতেই মেনে নেওয়া হবে না।" এছাড়াও তিনি জানিয়েছেন, রানি পদ্মিনীর স্মরণে মধ্যপ্রদেশে একটি মূর্তি গড়া হবে। এর আগে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর তরফে জানানো হয়, যতক্ষণ না পর্যন্ত ছবির আপত্তিকর দৃশ্যগুলি ছাঁটা হচ্ছে ততক্ষণ তা মুক্তি পাবে না। এদিকে, কংগ্রেস শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এবিষয়ে জানিয়েছেন যে ইতিহাসের বিকৃতি কখনও মেনে নেওয়া হবে না। ফলে এখন 'পদ্মাবতী'-র মুক্তি নিয়ে উঠছে সংশয়।
#WATCH:Madhya Pradesh CM Shivraj Singh Chouhan says the film which has distorted facts against #Padmavati, will not be released in the state pic.twitter.com/NOBXj6WF3P
— ANI (@ANI) November 20, 2017
এদিকে, 'পদ্মাবতী'বিতর্ক নিয়ে বলতে গিয়ে সিবিএফসি প্রধান প্রসূন জোশী জানিয়েছে, যে এই বিষয় নিয়ে বিক্ষোভ না দেখিয়ে বরং দরকার 'বিচার' ও ভাবনাচিন্তা করা। উল্লেখ্য, কিছুদিন ধরেই রাজপুত কার্নি সেনার বিক্ষোভের মুখে পড়ে 'পদ্মাবতী' ছবিটি। ছবিতে ইতিহাস বিকৃত ও আপত্তিকর দৃশ্য নিয়ে প্রতিবাদ জানিয়েছে রাজপুত সম্প্রদায়। এনিয়ে ক্ষোভের চরমে উঠে তাঁরা অভিনেত্রী দীপকা পড়ুকোনের মাথার দামও ঘোষণা করেন।












Click it and Unblock the Notifications