বিজেপি শাসিত একের পর এক রাজ্যে নিষিদ্ধ হতে শুরু করেছে 'পদ্মাবত'

রাজপুত সম্প্রদায়ের বিরোধ বিক্ষোভের পর সেন্সার বোর্ডের কয়েকটি শর্ত মেনে ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা 'পদ্মাবত' ছবিটির।

রাজপুত সম্প্রদায়ের বিরোধ বিক্ষোভের পর সেন্সার বোর্ডের কয়েকটি শর্ত মেনে ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা 'পদ্মাবত' ছবিটির। এর আগে এই ছবির মুক্তির দিন ঠিক হয় ১ ডিসেম্বর। তবে নতুন করে নাম পাল্টে ছবি মুক্তি পেতে চললেও, 'পদ্মাবত' মুক্তি পাচ্ছে না রাজস্থান, হিমাচলপ্রদেশ, গুজরাতে।

বিজেপি শাসিত একের পর এক রাজ্যে নিষিদ্ধ হতে শুরু করেছে 'পদ্মাবত'

নাম পাল্টে সেন্সর বোর্ডের নির্দেশ মেনে ছবির বেশ কিছু পরিবর্তনের পরও , যখন 'পদ্মবাত' , মুক্তির দিন ঘোষণা হয়, তখন প্রথমে এই ছবিটিকে নিজের রাজ্যে নিষিদ্ধ করে রাজস্থান সরকার। এরপর বসুন্ধরা রাজে সরকারের সেই অবস্থানের পক্ষে গিয়ে আরেকটি বিজেপি শাসিত রাজ্য গুজরাতও নিষিদ্ধ ঘোষণা করে 'পদ্মাবত'কে। একই রাস্তায় হাঁটে বিজেপি শাসিত হিমাচল সরকার। তবে গোয়ার বিজেপি শাসিত মনোহর পার্রিকর সরকার অবশ্য 'পদ্মাবত'কে মুক্তি পেতে দেওয়া হবে বলে জানিয়েছে। এজন্য প্রশাসনিক যাবতীয় ব্যবস্থা নিতে প্রস্তুত গোয়া সরকার।

জানা যাচ্ছে বিজেপি শাসিত উত্তর বহু রাজ্যেই নিষিদ্ধ করা হবে এই ছবিকে। রাজস্থানের চিতোরগড়ের রাজরানী পদ্মিনী সম্পর্কীয় এই ফিল্ম ঘিরে এর আগে চরম বিক্ষোভ দেখায় রাজপুত সম্প্রদায়ের বহু সংগঠন। রাজপুত কর্নি সেনা জানিয়েছে, ছবির নাম পাল্টালেও ছবির বিষয় বস্তু একই থাকছে, ফলে তারা কিছুতেই এই ছবিকে মেনে নেমে না। এর আগে , রাজস্থান সরকারের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচন্দ কাটারিয়া স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজস্থানে মুক্তি পেতে দেওয়া হবে না 'পদ্মাবত'কে যদি না ছেঁটে ফেলা হয় বিতর্কিত দৃশ্যগুলি। তবে ফিল্ম নির্মাতারা দৃশ্য ছাঁটাইয়ের কোনও পদক্ষেপ না নেওয়াতে , একের পর এক রাজ্যে নিষিদ্ধ হতে শুরু করেছে 'পদ্মাবত'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+