Padma Awards 2025: অরিজিৎ সিং থেকে মমতা শঙ্কর, আর কারা পাচ্ছেন পদ্মশ্রী? তালিকা প্রকাশ কেন্দ্রের
Padma Awards 2025 Announcements: রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস (Republic Day)। তার আগে শনিবার রাতে ২০২৫ সালের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান (Highest Civilian Award) পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ কেন্দ্রের। এবছরও উঠে এল আনকোরা সব বিশিষ্টদের নাম। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল কেন্দ্র।
এবছর পদ্মশ্রী (Padmashree) পাচ্ছেন বাংলা থেকে গায়ক অরিজিৎ সিং। পদ্মশ্রী পাচ্ছেন বাংলার বছর ৫৭-এর ঢাকি গোকুল চন্দ্রকে। ঢাক বাজানোয় লিঙ্গবৈষম্য দূর করে ১৫০ জন মহিলাকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। পদ্মশ্রী পাচ্ছেন ব্রাজিলের হিন্দু আধ্যাত্মিক গুরু জোনাস ম্যাসেটি। একইসঙ্গে ভারতের হেরিটেজ নিয়ে লেখালিখির জন্যে হিউঘ ও কোলেন গ্যানজার দম্পতিকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে।

বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন:
- অরিজিৎ সিং (কলা)
- গোকুল চন্দ্র দাস (কলা)
- মমতা শঙ্কর (কলা)
- নগেন্দ্র নাথ রায় (সাহিত্য় ও শিক্ষা)
- শ্রী পবন গোয়েনকা (ব্যবসা ও শিল্প)
- শ্রী সজ্জন ভজনকা (ব্যবসা ও শিল্প)
এবছর পদ্মশ্রী পাচ্ছেন ভক্তিগীতি গায়ক ভীরু সিং চৌহান, সাংবাদিক ভিম সিং ভবেশ, উপন্যাসিক জগদীশ জোশিলা, সার্ভিক্যাল ক্যান্সার আইনজীবী নীরজা ভাটলা এবং কুয়েতের যোগ প্রশিক্ষক শৈখা এ জে আল সাবাহ। সেইসঙ্গে গোয়ার ১০০ বছরের স্বাধীনতা সংগ্রামী লিবিয়া লোবো সরদেশাইকে দেওয়া হবে পদ্মশ্রী। পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ ও পদ্মশ্রী, এই তিনটি ক্যাটেগরিতে পদ্ম পুরস্কার দেওয়া হয়ে থাকে।
বাকি পদ্মশ্রী প্রাপকদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন এল হ্যাঙ্গথিং (নাগাল্যান্ড), হরিমান শর্মা (হিমাচল প্রদেশ), জুমদে ইয়মগাম গামলিন (অরুণাচল প্রদেশ), জয়নাচরণ পাথারি (অসম), নরেন গুরুং (সিকিম), শাইখা এল জে আল সাবাহা (কুয়েত), গোকুলচন্দ্র দাস (পশ্চিমবঙ্গ), নির্মলা দেবী (বিহার), ভীম সিং ভাবেশ (বিহার), রাধা বাহিন ভট্ট (উত্তরাখণ্ড), সুরেশ সোনি (গুজরাট), পণ্ডি রাম মান্ডাবি (ছত্তীসগঢ়)।
বাকিদের মধ্যে রয়েছেন, জোনাস ম্যাসেট (ব্রাজিল), জগদীপ জোশিলা (মধ্যপ্রদেশ), হরবিন্দর সিং (হরিয়ানা), ভীরু সিং চৌহান (মধ্যপ্রদেশ), ভেঙ্কাপ্পা আম্বাজি সুগেটেকার (কর্ণাটক), পি দত্তাচানামূর্তি (পুদুচেরি), নীরজা ভাটলা (দিল্লি), কলিন গ্যান্টজার (উত্তরাখণ্ড), হিউজ গ্যান্টজার (উত্তরাখণ্ড)। সাহিত্য, কলা থেকে শুরু করে সমাজসেবা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, ব্যবসা, শিল্প, ওষুধ, শিক্ষা, ক্রীড়া ও নাগরিক পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন যারা, তাদেরকেই দেওয়া হয় পদ্ম পুরস্কার।












Click it and Unblock the Notifications