করোনা আতঙ্কে কাঁপছে দেশ, পিছিয়ে গেল পদ্ম পুরষ্কার প্রদানের অনুষ্ঠান
করোনা আতঙ্কে কাঁপছে দেশ, পিছিয়ে গেল পদ্ম পুরষ্কার প্রদানের অনুষ্ঠান
করোনা আতঙ্কের কারণে সংসদ ও রাষ্ট্রপতি ভবনে বহিরাগতদের প্রবেশ আগেই নিষিদ্ধ করেছিল সরকার। এবার পিছিয়ে গেল পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানও। এদিন এই অনুষ্ঠানে স্থগিতাদেশ দিয়ে একটি বিবৃতি প্রকাশ করতে দেখা গেল স্বরাষ্ট্র মন্ত্রককে।

বিবৃতি প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রকের
ওই বিবৃতি দিয়ে জানানো হয়েছে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে এই বছরের পদ্মশ্রী পুরস্কার প্রদান অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্যে স্থগিত রাখা হচ্ছে। এরপরেই সরকারের এই নজির বিহীন সিদ্ধান্তে জোর তরজা শুরু হয়েছে সমাজের বিভিন্ন মহলে। অনেকেই মনে করতেই পারছে না শেষ কবে এই ধরণের ঘটনা ঘটেছে।

এর আগে ৩রা এপ্রিলকে পদ্ম পুরষ্কার প্রদানের দিন হিসাবে বেছে নেওয়া হয়
সূত্রের খবর, এই বছর ৩রা এপ্রিলকে পদ্ম পুরষ্কার প্রদানের অনুষ্ঠানের জন্য বেছে ছিল সরকার। কিন্তু গত কয়েকদিনে দেশে লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। অখনও পর্যন্ত দুজন মারাও গেছেন। এদিকে করোনা এড়াতে কোনও বড় জমায়েত এড়িয়ে চলার নির্দেশিকা জারি করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। এই সামগ্রিক বিষয়কে মাথায় রেখে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

পদ্মশ্রী পুরস্কার পাবেন ১৪১ জন
ইতিমধ্যেই ১০০ জনেরও বেশি করোনা আক্রান্তেরে খোঁজ মিলেছে দেশে৷ করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে সরকার ভিসা দেওয়া বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন রাজ্যে বন্ধ স্কুল কলেজও। বাতিল একাধিক আন্তর্জাতিক উড়ানও। এদিকে প্রতি বছর সাধারণত প্রজাতন্ত্র দিবসের দিনে পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়৷ এর মধ্যে থাকে পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পুরস্কারও৷ এ বছর মোট ১৪১ জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়ার কথা ঘোষণা হয়৷ পদ্মভূষণ প্রাপক হিসাবে রয়েছেন ২৩ জন। পদ্মভূষণ পাবেন ৭ জন।












Click it and Unblock the Notifications