AIADMK-র পরে এনডিএ ত্যাগের তালিকায় দক্ষিণের আরও এক দল! গাঁটছড়া চন্দ্রবাবু নাইডুর সঙ্গে

কিছু দিন আগে এআইএডিএমকে এনডিএ ত্যাগের কথা জানিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল দক্ষিণের আরও এক দল। অভিনেতা ও রাজনীতিক পবন কল্যাণ এদিন জানিয়েছেন, কঠিন সময়ে টিডিপিকে সমর্থন করার জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি।

পবন কল্যাণ বলেছেন, অন্ধ্রপ্রদেশের সুশাসন ও উন্নয়নের জন্য জনসেনার টিডিপিকে প্রয়োজন। টিডিপিকে শক্তিশালী দল বলেও বর্ণনা করেছেন তিনি। কৃষ্ণা জেলার পেদানার তিনি বলেছেন, টিডিপি ও জনসেনা যদি একসঙ্গে যোগ দেয়, তাহলে ওয়াইএসআরসিপিকে পরাজিত করা সম্ভব।

Pawan Kalyan

প্রসঙ্গত উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর পবন কল্যাণ রাজামুন্দ্রি কেন্দ্রীয় কারাগারে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা করেছিলেন। বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর পরে চন্দ্রবাবু নাইডুকে সেখানে রাখা হয়েছিল। তবে জনসেনা দলের প্রধান পবন কল্যাণ ১৮ জুলাই দিল্লিতে এনডিএ-র একটি সভায় যোগ দিয়েছিলেন। বৈঠকের পরে তিনি বলেছিলেন, তাঁর দল প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে।

পবন কল্যাণ অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডির ওয়াইএসআরসিপির বিরুদ্ধে লড়াই করতে টিডিপি, বিজেপি এবং জনসেনার জোটের প্রস্তাব করেছিলেন। যদিও এব্যাপারে বিজেপি কোনও সিদ্ধান্ত জানায়নি। এবার পবন কল্যাণ এনডিএ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

উল্লেখ করা যেতে পারে, ২০১৯-এ অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে পবন কল্যাণের জনুসেনা ৫.৬ শতাংশ ভোট শেয়ারের সঙ্গে মাত্র একটি আসনে জয় পায়। অন্যদিকে টিডিপি ৩৯.৭ শতাংশ ভোট শেয়ারের সঙ্গে ২৩ টি আসনে জয়লাভ করে। আর ওয়াইএসআরসিপি ৫০.৬ শতাংশ ভোট নিয়ে ১৫১ টি আসনে জয়ী হয়।

চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। বুধবার আদালতে চন্দ্রবাবু নাইচুর জামিনের আবেদনের শুনানির সময়, তা ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়। গত ৯ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং টিডিপি প্রধানকে বহু কোটির দুর্নীতির মামলায় গ্রেফতার করে সিআইডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+