ব্যাখ্যা দিতেই হবে মোদীকে! দেশের করোনা আর অর্থনীতির হাল এমন কেন! ফের আক্রমণ চিদাম্বরমের

ব্যাখ্যা দিতেই হবে মোদীকে! দেশের করোনা আর অর্থনীতির হাল এমন কেন! ফের আক্রমণ চিদাম্বরমের

ফের মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা পি চিদাম্বরম। তিনি দেশের করোনা পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করেছেন। সেপ্টেম্বরের মধ্যে ৫৫ লক্ষ অতিক্রম করে যাবে করোনা সংক্রমণ। এই হাল কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ ব্যাখ্যা করতেই হবে বলে দাবি জানিয়েছেন চিদাম্বরম।

 মোদীকে আক্রমণ

মোদীকে আক্রমণ

দেশের করোনা পরিস্থিতি নিয়ে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম। তিন দিনের মধ্যে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক জায়গায় পৌঁছে গিয়েছে। এমন চলতে থাকলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে করোনা সংক্রমণ ৫৫ লক্ষ অতিক্রম করবে বলে দাবি করেছেন তিনি।

 ব্যাখ্যা দিন মোদী

ব্যাখ্যা দিন মোদী

২১ দিনের মধ্যে করোনা ভাইরাস দমন করে দেখাব বলে লকডাউনের সময় মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী। সেই বার্তা তুলে ধরেই চিদাম্বরম জানতে চেয়েছেন সেই ২১ দিন কোথায় গেল মোদী সরকারকে তার ব্যাখ্যা দিতে হবে। কেন ভারত করোনা সংক্রমণে অন্য দেশগুলির সারিতে দাঁড়াচ্ছে সেটা জানাতে হবেই প্রধানমন্ত্রীকে। দাবি জানিয়েছেন চিদাম্বরম।

রেকর্ড করোনা সংক্রমণ

রেকর্ড করোনা সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে রেকর্ড গড়েছে ভারত। আক্রান্ত হয়েছেন ৮৬,০০০-রও বেশি মানুষ। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষের গণ্ডী অতিক্রম করেছে। মৃত্যুর সংখ্যাও প্রায় ৭০,০০০ ছুঁই ছুঁই। লকডাউনে যে কোনও লাভই হয়নি সেটা এখন স্পষ্ট হয়ে গিয়েছে বলে আক্রমণ শানিয়েছেন চিদাম্বরম।

 ভেঙে পড়েছে অর্থনীতি

ভেঙে পড়েছে অর্থনীতি

করোনা সংক্রমণে লকডাউন ঘোষণার কারণে ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। জিডিপি বৃদ্ধি তলানিতে এসে ঠেকেছে। চিদাম্বরম মোদীকে আক্রমণ শানিয়ে বলেছেন, ১৫ মাসে মোদী সরকার দেশকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেকথা দেশবাসী ভুলে যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+