একদিকে দানব আরেক দিকে গভীর সমুদ্র, কেন্দ্রের জ্বালানির শুল্ক কমানোর সিদ্ধান্তকে কটাক্ষ চিদাম্বরমের

একদিকে দানব আরেক দিকে গভীর সমুদ্র, কেন্দ্রের জ্বালানির শুল্ক কমানোর সিদ্ধান্তকে কটাক্ষ চিদাম্বরমের

জ্বালানিতে শুক্ল কমানোর মোদী সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তীব্র পাল্টা মোদী সরকারের এই সিদ্ধান্তকে ভুল বলে দাবি করেছে। চিদাম্বরমের দাবি মোদী সরকার পেট্রোল-ডিজেলের শুল্ক কমানোর কথা ঘোষণা করেছে কিন্তু একবারও অ্যাডিশনাল ট্যাক্স নিয়ে কথা বললেননি। এখানেই লুকিয়ে রয়েছে সব চাবিকাঠি। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই চিদাম্বরমের বাড়ি এবং অফিসে ইডিরেড চালিয়েছে।

মোদী সরকারের সমালোচনায় চিদাম্বরম

মোদী সরকারের সমালোচনায় চিদাম্বরম

পেট্রোল-ডিজেলের উপর শুক্ল কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন মোদী সরকার। কিন্তু মোদী সরকারের এই সিদ্ধান্তকে কিছুতেই বাহবা দিতে রাজি নন দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তিনি অভিযোগ করেছেন মোদী সরকার যে শুল্ক কমানোর কথা ঘোষণা করেছেন তার পরেও অতিরিক্ত শুল্ক থাকে। সেটা নিয়ে কোনও কথাই বলেলনি। এই অতিরিক্ত শুল্ক রাজ্যগুলির কাছ থেকে আদায় করে কেন্দ্র। জ্বালানির দামে খুব কম পরিমান করই রাজ্য পায়। বেশিরভাগটাই কেন্দ্র নিয়ে চলে যায়। কাজেই শুল্ক কমানোর সিদ্ধন্তে কিছুই হবে না সাধারণ মানুষের এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

জ্বালানির শুল্ক কমাল মোদী সরকার

জ্বালানির শুল্ক কমাল মোদী সরকার

গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোলের উপর ৮ টাকা এবং ডিেজলের উপর ৬ টাকা শুল্ক কমানোর কথা ঘোষণা করেছে। তার জেরে কিছুটা হলেও জ্বালানি তেেলর দাম কমেছে।এরই মধ্যে আবার রাজস্থান এবং কেরল সরকার ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে তােত আরও কমেছে সেইসব রাজ্যে জ্বালানি তেলের দাম। রান্নার গ্যাসের দামেও ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে মোদী সরকার। এতে রান্নার গ্যাসের দাম কিছুটা হলেও কমবে। দেশবাসীর কথা িচন্তা করেই মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

অন্ধকারে রেখেছে মোদী সরকার

অন্ধকারে রেখেছে মোদী সরকার

জ্বালানির শুল্ক কমানোর যে সিদ্ধান্ত মোদী সরকার করেছে পুরোটাই অর্থ সমাপ্ত বা সাধারণ মানুষকে এই নিয়ে অন্ধকারে রাখা হচ্ছে। তিনি দাবি করেছেন আপাত দৃষ্টিতে সাধারণ মানুষ কেন্দ্রের সিদ্ধান্তে খুশি হলেও তাঁরা মোদী সরকারের আসল সিদ্ধান্তটা জানেন না। কয়েকদিন আগে চিদাম্বরম প্রস্তাব দিয়েছিলেন সামগ্রিক ভাবে শুল্ক কমানো হোক। তাতে কোনও লাভ হয়নি। কেন্দ্র যদি সামগ্রিক ভাবে লেভি কমাত তাহলে প্রকৃত পক্ষে লাভ হত সাধারণ মানুষের। কারণ মোদী সরকার যে শুল্ক কমাচ্ছে তাতে রাজ্য গুলির উপরেই চাপ এসে পড়ছে।

কেন্দ্র-রাজ্য বৈষম্যের অভিযোগ

কেন্দ্র-রাজ্য বৈষম্যের অভিযোগ

মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে একাধিক অবিজেপি রাজ্য। তামিলনাড়ুর অর্থমন্ত্রী অভিযোগ করেছেন, কেন্দ্র শুল্ক কমানোর সময় কখনও রাজ্য গুলির সঙ্গে আলোচনা করে না। যতই শুল্ক কমাক তাতেও জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে আনা যাবে না। বিরোধীরা দাবি করেছেন ২০২৩-র গুজরাত ভোটের আগে সাধারণ মানুষের মন জয়ের চেষ্টা করছে মোদী সরকার। সেকারণে এই চমক গুলি দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+