হাজার হাজার মানুষ কর্মহীন হতে চলেছেন! কোন কারণে অশনি সংকেত চিদাম্বরমের

হাজার হাজার মানুষ কর্মহীন হতে চলেছেন! কোন কারণে অশনি সংকেত চিদাম্বরমের

ইতিমধ্যেই ধুঁকতে শুরু করে দিয়েছে দেশের বিমান পরিষেবা সেক্টর। একের পর এক তাবড় সংস্থা নিজের কর্মী ছাঁটাই কিম্বা বেতন রোখার পথে হেঁটেছে। এমন পরিস্থিতিতে কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম দেশের সামগ্রিক আর্থিক অবস্থা নিয়ে সচেতন বার্তা দিয়েছেন।

হাজার হাজার মানুষ কর্মহীন হতে চলেছেন! কোন কারণে অশনি সংকেত চিদাম্বরমের

তিনি বলেন, গত ১২ মাসে লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন। টেলিকম আর বিমান পরিষেবার মতো সেক্টর পড়ে গিয়ে আরও বহু হাজার মানুষ কাজ হারাবেন। কাজ কেউ প্রত্যক্ষভাবে হারাবেন, কেউ আবার পরোক্ষে হারাবেন। একই সঙ্গে চিদাম্বরমের প্রশ্ন, দেশের এমন করুণ অর্থনৈতিক পরিস্থিতি বিজেপি সরকার কবে বুঝবে?

চিদাম্বরমের আরও প্রশ্ন, মোদী সরকার এই ব্যর্থতার দায় কবে নেবে? এর আগে ভারতী এয়ারটেল জানিয়েছিল যে, এপ্রিল থেকে জুনের মধ্যে ১৪,৯৩৩ কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে। এছাড়াও স্পাইস জেট জানিয়েছে , ৮০৭১.১ কোটি টাকার ক্ষতি হয়েছে সংস্থায়। এরপরই দেশের সার্বিক আর্থিক পরিস্থিতি নিয়ে চিদাম্বরম মন্তব্য করেন। তিনি বলেন দেশে সবচেয়ে বেশি ক্ষতির মুখে যেতে পারে বিমান পরিবহন সংস্থাগুলি।

{document1}


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+