Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্ল্যাকমানি রক্ষাকারীদের জন্য লাল গালিচা হল ২০০০ টাকার নোট, উপহাস চিদম্বরমের

ব্ল্যাকমানি বা কালো টাকা উদ্ধারের জন্য নোটবন্দির মতো পদক্ষেপ নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু পরিসংখ্যান দেখিয়েছে কোনো ব্ল্যাকমানি উদ্ধার হয়নি। নোটবন্দির পর নতুন করে ২০০০ টাকা চালু হয়। এখন সেই ২০০০ টাকাও বাতিল।

এরপরই কংগ্রেস নেতা পি চিদম্বরমের উপহাস, এই ২০০০ টাকা ছিল কালো টাকা বা ব্ল্যাক মানি রক্ষাকারীদের জন্য লাল গালিচা। মোদী সরকারের এই সিদ্ধান্তকে বোকামি পদক্ষেপ বলে কটাক্ষ করে চিদম্বরম বলেন, কেবলমাত্র মানুষকে সহজে কালো টাকা লুকিয়ে রাখতে সাহায্য করার জন্যই এমনতর পদক্ষেপ নেওয়া হয়েছিল।

ব্ল্যাকমানি রক্ষাকারীদের জন্য লাল গালিচা হল ২০০০ টাকার নোট

এরপরই কংগ্রেস নেতা পি চিদম্বরমের উপহাস, এই ২০০০ টাকা ছিল কালো টাকা বা ব্ল্যাক মানি রক্ষাকারীদের জন্য লাল গালিচা। মোদী সরকারের এই সিদ্ধান্তকে বোকামি পদক্ষেপ বলে কটাক্ষ করে চিদম্বরম বলেন, কেবলমাত্র মানুষকে সহজে কালো টাকা লুকিয়ে রাখতে সাহায্য করার জন্যই এমনতর পদক্ষেপ নেওয়া হয়েছিল।

প্রাক্তন অর্থমন্রীরা বলেন, মোদী সরকার কালো টাকা রক্ষাকারীদের মুদ্রা বিনিময়ের জন্য লাল গালিচা পেতে দিয়েছিল। সেই ২০০০ টাকা এতদিন পর বাতিল করে সরকার। তারপর একটি টুইট করে চিদম্বরম ২০১৬ সালে নোট বাতিলের পরে চালু করা ২০০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত নিয়ে মোদী সরকারকে উপহাস করেছেন।

চিদম্বরম বলেন, "ব্যাঙ্কগুলি স্পষ্ট করে দিয়েছে ২০০০ টাকার নোটগুলি পরিবর্তন করার জন্য কোনো পরিচয়পত্র বা কোনো ফর্ম এবং কোনো প্রমাণের প্রয়োজন হবে না৷ এতেই প্রমাণিত কালো টাকা বের করার জন্য ২০০০ টাকার নোট প্রত্যাহার করা হচ্ছে, এই দাবি খাটে না বিজেপি বা মোদী সরকারের।

ব্ল্যাকমানি রক্ষাকারীদের জন্য লাল গালিচা হল ২০০০ টাকার নোট

তিনি আরো বলেন, "সাধারণ মানুষের কাছে ২০০০ টাকার নোট নেই। ২০১৬ সালে এটি চালু হওয়ার পরপরই তারা এটি পরিত্যাগ করে। কারণ প্রতিদিন খুচরো বিনিময়ের জন্য এই ২০০০ টাকা অকেজো ছিল। সাধারণ মানুষের কাছে এই টাকা রাখার কোনো জায়গাই নেই। তাহলে কে বা কারা ২০০০ টাকার নোট রেখেছিল বা ব্যবহার করেছিল? সেই উত্তর সবাই জানেন।

চিদম্বরম বলেন, ২০০০ টাকার নোট শুধুমাত্র কালো টাকার রক্ষকদের সহজে তাদের টাকা মজুত করতে সাহায্য করেছিল। ২০০০ টাকার নোটের রক্ষকদের তাদের নোট বদলানোর জন্য লাল গালিচায় স্বাগত জানানো হচ্ছে! কালো টাকা নির্মূল করা সরকারের ঘোষিত উদ্দেশ্যর এই হল হালহকিকৎ।

ব্ল্যাকমানি রক্ষাকারীদের জন্য লাল গালিচা হল ২০০০ টাকার নোট

চিদাম্বরম বলেন, ২০১৬ সালে ২০০০ টাকার নোটটি আনা একটি বোকামি পদক্ষেপ ছিল। আমি আনন্দিত যে মূর্খ বা বোকামি পদক্ষেপটি অন্তত সাত বছর পরে প্রত্যাহার করা হচ্ছে। ২০০০ টাকার নোট আনা হয়েছিল ২০০০ টাকার নোটটি ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট বাতিল করার মূর্খ সিদ্ধান্ত ঢাকতে করা হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+