'ভোটের জন্য ঘুষ দিচ্ছেন মোদী', কৃষক অনুদান নিয়ে আক্রমণে চিদাম্বরম
কৃষক অনুদানকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম।
বাজেটে কৃষকদের জন্য বার্ষিক অনুদানের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সেইমতো অনুদানের প্রথম কিস্তি ২ হাজার টাকা এদিন কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এই অনুদানকেই কটাক্ষ করলেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম। তাঁর কথায়, ভোটের জন্য ঘুষ দিচ্ছেন প্রধানমন্ত্রী।

চিদাম্বরমের তোপ
চিদাম্বরম বলছেন, কেন্দ্রের টাকায় ভোটের আগে ঘুষ দিচ্ছেন মোদী। অথচ নির্বাচন কমিশন কোনওভাবেই তা আটকাতে পারছে না।

কেন্দ্রের প্রকল্প
এদিন কেন্দ্রের ৭৫ হাজার কোটি টাকার প্রকল্প - প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি-র উদ্বোধন করবেন মোদী। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের অনুষ্ঠান থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে কেন্দ্র।

কেন্দ্রকে আক্রমণ
তা নিয়েই চিদাম্বরমের কটাক্ষ, বিজেপি সরকার সরকারিভাবে কৃষকদের ২ হাজার টাকা ঘুষ দিচ্ছে। গণতন্ত্রে এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না। কমিশনও কিছু করতে পারছে না।












Click it and Unblock the Notifications