সিবিআই হেফাজতেই থাকতে চেয়ে উল্টো আবেদন চিদাম্বরমের

সিবিআই হেফাজতেই থাকতে চান আইএনএক্স মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম।

সিবিআই হেফাজতেই থাকতে চান আইএনএক্স মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম। এমনটাই তাঁর আইনজীবীরা সুপ্রিমকোর্টে জানিয়েছেন। আগামী সোমবার অর্থাৎ ২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হেফাজতে থাকতে চান বলে আদালতে জানানো হয়েছে।

আজব আবেদন

আজব আবেদন

গত সপ্তাহে আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় পি চিদাম্বরমকে অনেক কাঠ-খড় পুড়িয়ে অবশেষে দিল্লির বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি সিবিআই হেফাজতে রয়েছেন। এদিন পর্যন্ত তাঁর হেফাজত ছিল। তাঁকে আদালতে পেশ করতে হতো। তার মধ্যেই তিনি আইনজীবী মারফত আদালতে আর্জি জানিয়েছেন যে তিনি আপাতত হেফাজতে থাকতে চান।

চিদাম্বরমকে নিয়ে টালবাহনা

চিদাম্বরমকে নিয়ে টালবাহনা

আইএনএক্স মিডিয়া মামলায় পি চিদম্বরমের অগ্রিম জামিনের আবেদন খারিজ করে দিল্লির উচ্চ আদালত। এরপরই সিবিআই তাঁকে গ্রেফতার করে। আদালতে আবেদন জানানো হলেও সর্বোচ্চ আদালত আগামী মাসে চিদম্বরমের আবেদন শুনবে। সেই মামলা শোনার কথা আগামী সোমবার। ততদিন পর্যন্ত চিদাম্বরম হেফাজতে থাকতে চেয়েছেন।

পদের অপব্যবহারের অভিযোগ

পদের অপব্যবহারের অভিযোগ

২০০৭ সালে আইএনএক্স মিডিয়ায় প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগের সাহায্য করেছেন পি চিদাম্বরম। সেসময় তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন। তাঁর ছেলে কার্তি চিদম্বরমের পরামর্শেই তিনি ক্ষমতার অপব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ। যদিও চিদাম্বরম অভিযোগ অস্বীকার করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+