দিল্লি হিংসার সাপ্লিমেন্টারি চার্জশিটে ইয়েচুরির নাম, গুণ্ডা এনেছিল পুলিস, পাল্টা আক্রমণ চিদাম্বরমের
দিল্লি হিংসার সাপ্লিমেন্টারি চার্জশিটে ইয়েচুরির নাম, গুণ্ডা এনেছিল পুলিস, পাল্টা আক্রমণ চিদাম্বরমের
দিল্লি হিংসার সাপ্লিমেন্টারি চার্জশিটে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির নাম উল্লেখ করায় ফুঁসে উঠলেন কংগ্রেস নেতা সীতারাম ইয়েচুরি। সরাসরি দিল্লি পুলিসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চিদাম্বরম টুইটে লিখেছেন, গুণ্ডা নিয়ে এসেছিল পুলিসই। বিচার ব্যবস্থা এখন চরম সংকটে। তারা ভুলে গিয়েছেন তথ্য আর চার্জশিটের মধ্যে তদন্ত বলে একটা বিষয় থাকে।

দিল্লি হিংসার চার্জশিটে ইয়েচুরির নাম
দিল্লি হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সাপ্লিমেন্টারি চার্জশিটে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির নাম উল্লেখ করা হয়েছে। ঘটনায় ধৃত গুলফিসা ফতেমার বয়ানের পরেই সীতারাম ইয়েচুরির নাম সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করা হয়। এই নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ক্ষোভে ফুঁসছেন কংগ্রেস নেতারা।

চিদাম্বরমের আক্রমণ
দিল্লি হিংসার সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে পুলিস। তাতে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, স্বারাজ অভিযান নেতা যোগেন্দ্র যাদব এবং একাধিক বিশিষ্ট নেতার নাম উল্লেখ করা হয়েছে। নাম রয়েছে বিশিষ্ট অর্থনীতি বিদ জয়ন্তী ঘোষ, জওহরলাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাহুল রায়ের। তাতেই ফুঁসে উঠে কংগ্রেস নেতা পি চিদাম্বর টুইটে লিখেছেন পুলিস ভুলে গিয়েছে তথ্য এবং চার্জশিটের মাঝে তদন্ত বলে একটা বিষয় থাকে। দিল্লি পুলিস গুণ্ডা নিয়ে এসেছিল বলে টুইটে আক্রমণ শানিয়েছেন তিিন।

দিল্লি পুলিসের সাফাই
দিল্লি পুলিস পাল্টা দাবি করেেছ দিল্লি হিংসার ঘটনায় মূল অভিযুক্ত গুফিসা ফতেমার বয়ানের ভিত্তিতেই সীতারাম ইয়েচুরির নাম করা হয়েছে চার্জশিটে। তারপরেই পাল্টা চিদাম্বরম অভিযোগ করেন, অভিযুক্ত নাম করলেই তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় এটা প্রথম শুনলাম।

গ্রেফতার উমর খলিদ
দিল্লি হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রাক্তন জেএনইউ ছাত্র উমর খলিদকে গ্রেফতার করেছে পুলিস। ইউএপিএ ধারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির পরেই তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications