ভারতে শুরু হচ্ছে অক্সফোর্ড ভ্যাকসিনের অন্তিম পর্বের ট্রায়াল, তবে কি শীঘ্রই কাটছে করোনা সঙ্কট?

ভারতে শুরু হচ্ছে অক্সফোর্ড ভ্যাকসিনের অন্তিম পর্বের ট্রায়াল, তবে কি শীঘ্রই কাটছে করোনা সঙ্কট?

করোনা সঙ্কটের আবহে ভারতবাসীকে নতুন আশা দেখাচ্ছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। আগের সমস্ত মানবিক ট্রায়াল পর্বে সফল ভাবে উত্তীর্ণ হওয়ার পর এবার অন্তিত তথা আরও ভারতে আরও উন্নত ট্রায়ালের জন্য ছাড়পত্র পেল অক্সফোর্ড অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। এদিন সিরাম ইনস্টিটিউটকে অক্সফোর্ডের করোনা টিকার শেষ দুই পর্বের হিউম্যান ট্রায়ালের অনুমতি দেয় নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিসিসিআই।

ভারতে শুরু হচ্ছে অক্সফোর্ড ভ্যাকসিনের অন্তিম পর্বের ট্রায়াল, তবে কি শীঘ্রই কাটছে করোনা সঙ্কট?

অক্সফোর্ডের গবেষকরা গতমাসেই জানিয়েছিলেন যে সমস্ত স্বেচ্ছাসেবকের উপর তাদের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তাদের শরীরে করোনার বিরুদ্ধে প্রাচীর তুলতে বড় ভূমিকা নিচ্ছে এই টিকা। তৈরি হচ্ছে নতুন রোগ প্রতিরোধ ক্ষমতাও। সূত্রের খবর এই মুহূর্তে গোটা বিশ্বে ১৫৫টিরও বেশি করোনা টিকা নিয়ে কাজ করছেন গবেষকেরা। তার মধ্যে রয়েছে ভারতের কো-ভ্যাকসিন, আমেরিকার মোডার্না ভ্যাকসিনও। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা করোনা ঠেকাতে সবার মধ্যে অগ্রণী ভূমিকা নিতে পারে অক্সফোর্ডের তৈরি করোনা টিকাই।

ইতিমধ্যে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে এই ভ্যাকসিন পরীক্ষা করা হচ্ছে। সেখান থেকেও যথেষ্ট ভালো সাড়া মিলছে বলে খবর। এদিকে ভারতে অন্যন্য ভাকসিনেরা যখন দ্বিতীয় ও তৃতীয় ধাপের মানবিক ট্রায়ালে আটকে রয়েছে তখন অক্সফোর্ডের সাফল্যের খতিয়ান দেখে তাকে অন্তিম পর্বের ট্রায়ালের ছাড়পত্র দিল ডিসিসিআই। মানব ট্রায়াল সংক্রান্ত সিরাম ইন্সটিটিউটের সমস্ত প্রস্তাব খতিয়ে দেখার পরেই এই প্রতিষ্ঠানকে এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

৩৫ টাকায় করোনার ট্যাবলেট, কোভিড চিকিৎসায় সান ফার্মা বাজারে নিয়ে এল ফ্লুগার্ড

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+