করোনার অক্সফোর্ড ভ্যাকসিন পাওয়া যাবে ১০০০ টাকার মধ্যে! পুনাওয়ালার বড় বার্তা

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ভারতে সিরম ইনস্টিটিউটের হাত ধরে ভারতে আসছে। আর সেই নিয়ে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সিরম ইনস্টিটিউট মুখ খুলেছে। ঠিক কবে নাগাদ আসতে পারে এই ভ্যাকসিন, কতই বা দাম হতে পারে ভ্যাকসিনের? জানালেন পুনাওয়ালা।

সাধ্যের মধ্যে করোনা ভ্যাকসিনের দাম?

সাধ্যের মধ্যে করোনা ভ্যাকসিনের দাম?

সিরম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা জানিয়েছেন, করোনার ভ্যাকসিনের দাম ২ টি ডোজের ক্ষেত্রে হতে পারে সর্বাধিক ১০০০ টাকা। তবে একটি ডোজ নয়, পর পর ২ টি ভ্যাকসিনের ডোজ প্রয়োজন। ফলে ভ্যাকসিন সাধারণের সাধ্যের মধ্যে আসবে বলে মনে করা হচ্ছে।

 ২০২১ এর কবে আসছে ভ্যাকসিন!

২০২১ এর কবে আসছে ভ্যাকসিন!

আদার পুনাওয়ালা জানিয়েছেন, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে স্বাস্থ্য কর্মী ও বয়স্কদের কাছে করোনার অক্সফোর্ড ভ্যাকসিন পৌঁছে যাবে। এপর এপ্রিলের মধ্যে সর্বসাধারণ এই ভ্যাকসিন নিতে পারবেন।

 তবে এখনও রয়েছে কিছু শর্ত!

তবে এখনও রয়েছে কিছু শর্ত!

তবে আদার পুনাওয়ালার দাবি, করোনার ভ্যাকসিন সবার কাছে পৌঁছে যেতে ২০২৪ সাল হবে। কারণ এরমধ্যে কয়েকটি শর্ত ও ফ্যাক্টর কাজ করবে। প্রথমত এই ভ্যাকসিন সবাই নিতে রাজি হবেন কিনা, দ্বিতীয়ত, ভ্যকাসিন সবার কাছে পৌঁছতে পরিকাঠামো ও বাজেট ঘিরে কিছু ফ্যাক্টর কাজ করবে। ফলে সবমিলিয়ে আদারের দাবি ভ্যাকসিন সবার কাছে পৌঁছতে ২০২৪ সাল লেগে যাবে।

বয়স্কদের জন্য অক্সফোর্ড ভ্যাকসিন কতটা কার্যকরী

বয়স্কদের জন্য অক্সফোর্ড ভ্যাকসিন কতটা কার্যকরী

আদার জানাচ্ছেন, বয়স্কদের জন্য করোনার অক্সফোর্ড ভ্যাকসিন খুবই কার্যকরী। এতদিন পর্যন্ত তা কার্যকরী ফল দিয়ে এসেছে বয়স্ক মানুষদের জন্য। এটি বহুদিনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতেও কার্যকরী ভূমিকা নিয়েছে, বলে জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+