মুসলিমদের চেয়ে রাস্তার কুকুরের বেশি সম্মান রয়েছে দেশে, মন্তব্য ওয়াইসির
সম্প্রতি গুজরাতে নবরাত্রির অনুষ্ঠানে পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে। তা নিয়েই এবার বিজেপির দিকে আঙুল তুললেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন রাস্তার কুকুরেরও একটা সম্মান রয়েছে ভারতেম কিন্তু মুসলিমদের কোনও সম্মান নেই। তিনি বিজেপি সরকারকে নিশানা করে এই কথা বলেন একটি ভিডিওতে।

কী বলেন ওয়াইসি?
তিনি বলেন যে , "যখনই দেশে বিজেপি সরকার এসেছে তখনই যেন মনে হয়েছে মুসলিমরা যেন একটা জেলখানার মধ্যে বসবাস করছে। ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসা, হচ্ছে অত্যাচার। একে অসম্মান ছাড়া আর কি বলব?"

গরবা নাচের অনুষ্ঠানে পাথর ছোঁড়ে বলে অভিযোগ ওঠে
সম্প্রতি এক দল দুষ্কৃতি যারা অভিযোগ উঠেছে না কি মুসলিম সম্প্রদায়ের তাঁরা উধেলা জেলার খেদাতে অনুষ্ঠিত হওয়া গরবা নাচের অনুষ্ঠানে পাথর ছোঁড়ে বলে অভিযোগ ওঠে। এর একদিন পরে নয় জনকে এই ঘটনার অভিযোগ আটক করা হয়। তাদেরকে লাইট পোস্টের সঙ্গে বেঁধে চাবুক মারা হয়। জনসমকক্ষে একটি রাস্তার মোড়ে দাঁড়িয়ে এই কাজ করে পুলিশ। পুলিশ যখন মারধোর করছিল চারিদিক থেকে 'গুজরাত পুলিশ জিন্দাবাদ' ধ্বনি উঠছিল।

বিস্ময় প্রকাশ
এই নিয়ে বিস্ময় প্রকাশ করে ওয়াইসি বলেছেন যে, "গরবা নাচের অনুষ্ঠানে কেউ পাথর ছোঁড়ে। সেটা যে মুসলিমরাই করেছে তা কেউ নিশ্চিত নয়। একটা ধারনার ভিত্তিতে কিছু ব্যক্তিকে পুলিশ ধরল। তারপর প্র আয় ৪০০ মানুষের সামনে দাঁড়িয়ে বেধড়ক মারধর করা হল কিছু মুসলিম যুবককে। অনেকে আবার এই বিষয় নিয়ে স্লোগানও দিতে থাকে।"
মারধোরের কিছু ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। এই বিষয় নিয়ে আবার শুরু হয়েছে আলাদা তদন্ত। এই বিষয়ে প্রধানমন্ত্রী কেন মুখ খোলেননি তা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, "এটাই কি মুসলিমদের প্রাপ্য। আপনি এই রাজ্যের শুধু মুখ্যমন্ত্রী ছিলেন না , আপনি এই রাজ্যের বাসিন্দা । মুসলিমদের ধরে পোস্টে বেঁধে বেধড়ক মারধোর করা হল জনসমক্ষে। আপনি মুখ খুলুন। ওই পুলিশ ফোর্সকে বরখাস্ত করুন"
এরপরেই তিনি বলেন। "এই সম্মান কী আমাদের প্রাপ্য? সমাজে কি মুসলিমদের কোনও সম্মান বলে কিচ্ছু নেই? দেশের সংবিধানে লেখা রয়েছে? এটাই কি দেশের ধর্মনিরপেক্ষতার পরিচয়? এটাই কী আইনের শাসন?"

মোহন ভগবতকেও এক হাত
এই বিষয়ে তিনি আরএসএস প্রধান মোহন ভগবতকেও এক হাত নিয়েছেন। মোহন ভগবত দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য মুসলিমদের দিকে আঙুল তোলেন। তার বিপক্ষে কথা বলে ওয়াইসি বলেন যে, "আমরা মুসলিমরা কনডোম ব্যাবহার করি। আমরাও সবথেকে বেশি ব্যবহার করি। খালি দেশের জনসংখ্যা বেড়ে হাওয়ার জন্য মুসলিমদের দিকে আঙুল তুলবেন না। আমাদের জনসংখ্যা বাড়ছে, কমছে না। আমরা কনডোম ভালোরকমভাবে ব্যবহার করি, মোহন ভগবতকে এসব কিছু ভাবতে হবে না। "












Click it and Unblock the Notifications