কাজে এল না ওয়েইসি ফ্যাক্টর, মুসলিম অধ্যুষিত আসনে ভোট পেল আপ, কিন্তু বাকি আসনে বিজেপিই শেষ কথা!
দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার সাথে সাথে, ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে। এই মুহুর্তে এবার বিভিন্ন কেন্দ্রে জয়ী হতে শুরু করেছেন বিজেপি প্রার্থীরা। আর যত জয় গড়াচ্ছে ততই বিজেপি একটু একটু করে দিল্লির মসনদের দিকে এগিয়ে যাচ্ছে। প্রাথমিক প্রবণতায়, বিজেপি এবং আম আদমি পার্টি (আপ)-এর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলছে। এই মুহুর্তের ট্রেন্ড বলছে, বিজেপি ৪৫টি আসনে এগিয়ে এবং ২টি আসনে জয়ী। আর আপ ২১টি আসনে এগিয়ে এবং ওরাও ২টি আসনে জয়ী হয়েছে।
দিল্লিতে ১১টি বিধানসভা আসন রয়েছে যেখানে মুসলিম ভোটাররা নির্ণায়ক ভূমিকা পালন করেছেন। এই সমস্ত আসনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়েছে, বেশিরভাগ আসনেই ৬০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। গণনা যত এগোচ্ছে, প্রাথমিক প্রবণতা ইঙ্গিত দিচ্ছে যে এই গুরুত্বপূর্ণ আসনগুলিতে কে এগিয়ে। কাকে বেছে নিয়েছেন এই মুসলিম ভোটাররা।

| নির্বাচনী এলাকা | ভোটের % | দলীয় প্রার্থী |
| চাঁদনী চক | ৫৫.৯৬% | পুনর্দীপ সিং সাওনি (আপ) |
| মাতিয়া মহল | ৬৫.১০% | আলে মোহাম্মদ ইকবাল (আপ) |
| বলিমারান | ৬৩.৮৭% | ইমরান হোসেন (আপ) |
| ওখলা | ৫৪.৯০% | আমানতুল্লাহ খান (আপ) |
| সীমাপুরী | ৬৫.২৭% | বীর সিং ধিঙ্গান (আপ) |
| সিলামপুর | ৬৮.৭০% | চৌধুরী জুবায়ের আহমেদ (আপ) |
| বাবরপুর | ৬৫.৯৯% | গোপাল রাই (আপ) |
| মুস্তাফাবাদ | ৬৯.০০% | মোহন সিং বিষ্ট (বিজেপি) |
| কারাওয়াল নগর | ৬৪.৪৪% | কপিল মিশ্র (বিজেপি) |
| জঙ্গপুরা | জয়ী | তরবিন্দর সিং মারওয়া (বিজেপি) |
| সদর বাজার | ৬০.৪% | সোম দত্ত (আপ) |
- ওয়েইসি ফ্যাক্টর:
আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে ভোট বিভাজন বিজেপিকে লাভবান করেছে। আসাদউদ্দিন ওয়েইসির দল আপের ভোট কাটাতেও কাজ করেছে। যদি প্রাথমিক প্রবণতা বজায় থাকে, তাহলে ফলাফল কংগ্রেস এবং এআইএমআইএম-এর জন্য হতাশাজনক হতে পারে, যার ফলে তারা কেবল ভোট কাটার দলে পরিণত হতে পারে। অন্তত এই ১১টি আসনের ফল দেখলে বোঝা যাচ্ছে, বেশিরভাগ মানুষ আপের ওপর ভরসা রেখেছে। কিন্তু ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি আপ ১১টিতে এগিয়েও থাকে, তাতে বিশেষ কিছু প্রভাব পড়ছে না বিজেপির ভোটে।
কেননা বিজেপি এই প্রতিযোগিতায় লাভবান হচ্ছে বলে মনে করা হচ্ছে। কোথাও গিয়ে সবকিছুর মাঝে হিন্দুত্ববাদ নীতি কার্যকরী হয়ে গিয়েছে এই ভোটে। উল্লেখযোগ্যভাবে, এই আসনগুলির মধ্যে একটি পূর্বে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার দখলে ছিল। যেখানে ৬০০-র বেশি ভোটে হেরে গিয়েছেন সিসোদিয়া। তবে বিজেপি তাঁদের টার্গেটে রেখেছে বাকি ৫৯টি আসন। আর সেখানেই ভালো ফাইট দিয়ে এগিয়ে গিয়েছে বিজেপি।
ভোটের আগে প্রকাশিত এক্সিট পোলগুলিতে বিজেপির জয়ের আভাস পাওয়া গিয়েছিল। বেশিরভাগ সমীক্ষায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পূর্বাভাস দেওয়া হয়েছিল, যা প্রাথমিক ফলাফলের সাথে সামঞ্জস্যপূর্ণ। কোথাও গিয়ে এবারে এক্সিট পোলের সমীক্ষাও যেন মিলে গেল। আপ একাধিক আসনে এগিয়ে থেকেও আসল জয়ের ধ্বজা ওড়ানোর অপেক্ষায় রয়েছে বিজেপি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications