ভারতের বিদেশী নাগরিকরাও এবার NEET-UG কাউন্সিলিংয়ে সাধারণ বিভাগে শরিক হতে পারবেন, অনুমতি সুপ্রিম কোর্টের
ভারতের বিদেশী নাগরিকরাও এবার NEET-UG কাউন্সিলিংয়ে সাধারণ বিভাগে শরিক হতে পারবেন, অনুমতি সুপ্রিম কোর্টের
নিট ইউজি পরীক্ষার কাউন্সিলিং নিয়ে বড় সিদ্ধান্ত শোনাল সুপ্রিম কোর্ট। এবার থেকে প্রবাসী ভারতীয় ছাত্রছাত্রীরাও নিট-ইউজির জেনারেল কাউন্সিলিংয়ের অংশিদার হতে পারবে। এতদিন তাঁদের আলাদা করে কাউন্সিলিং করা হত। তাই নিয়ে আদালতে মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি আবদুল নাজিরের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেয়। ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্যই এই নিয়ম কার্যকর করতে হবে বলে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে।

২০২১ সালের ৪ মার্চ আদালতে মামলা করেছিলেন ভারতে বিদেশী নাগরিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জারি করা হয়েছিল একটি বিশেষ নির্দেিশকা। তাতে বলা হয়েছিল ভারতের বিদেশী নাগরিকদের প্রবাসী ভারতীয় হিসেবেই বিবেচনা করা হবে। সেই মামলায় কেন্দ্রের হয়ে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল অশ্বিনী ভারতী। তিনি আদালতকে জানিয়েছিলেন তাঁরা ভারতে বাস করলেও আদতে বিদেশী। সেকারণেই তাঁদের প্রবাসী ভারতীয় হিসেবে বিবেচনা করা উচিত। যদিও আদালত জানায় একাধিক শর্তের প্রেক্ষিতেই ভারত তাঁদের নাগরিত্ব দিয়েছে। কাজেই তাঁদেরও নিট পরীক্ষায় সাধার ছাত্রছাত্রীদের সঙ্গে কাউন্সিলিংয়ে অংশ নেওয়ার অধিকার রয়েছে।
২০২১ সালের মার্চ মাসে নোটিস জারি করা হয়েছিল, প্রবাসী ভারতীয়রা নিট, জেইই মেইন এবং জেইই অ্যাডভান্স সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষায় অংশ নিতে পারবে। তখনই ভারতের বিদেশী নাগরিকদের নিয়ে এই নির্দেশিকা দেওয়া হয়। কিন্তু তাঁদের জেনারেল ক্যাটাগোরিতে কাউন্সিলিংয়ের অনুমোদন দেওয়া হয়নি। এনআরআই বা প্রবাসী ভারতীয়দের মতই তাঁদের পরীক্ষার কাউন্সিলিং করার কথা বলা হয়েছিল। তারই বিরোধিতায় আদালতে মামলা করা হয়।
করোনার করণে গতবছর নিট,জেইই সহ একাধিক পরীক্ষা বাতিল করা হয়েছিল। যদিও ২০২১ সালে ধাপে ধাপে করোনা বিধি মেনে সব পরীক্ষাই নেওয়া হয়েছে। ২০২২ সালেও পরীক্ষা নেওয়া হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। করোনা সংক্রমণের কারণে একাধিক জাতীয় স্তরের পরীক্ষায় অনিশ্চিয়তা তৈরি হয়েছিল গত বছর সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারছে কেন্দ্র এবং ইউজিসি।












Click it and Unblock the Notifications