চমকে দিয়ে উত্তরপ্রদেশের ভোটার তালিকায় প্রচুর রূপান্তরকামী ভোটার

চমকে দিয়ে উত্তরপ্রদেশের ভোটার তালিকায় প্রচুর রূপান্তরকামী ভোটার

বারাণসী : প্রকাশিত হল উত্তরপ্রদেশ নির্বাচনের ভোটার তালিকা। মুখ্য নির্বাচনী কর্তা অজয় শুক্লা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন। যেহেতু চলতি বছরেই রয়েছে এই গুরুত্বপূর্ণ নির্বাচন, তাই এই তালিকা ঘোষণা করে দেওয়া হল বলে জানা গিয়েছে। তবে এই তালিকায় চমক রূপান্তরকামী ভোটারদের সংখ্যা। দেড় হাজারের বেশি নতুন রূপান্তরকামী দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে ভোট দেবেন।

চমকে দিয়ে উত্তরপ্রদেশের ভোটার তালিকায় প্রচুর রূপান্তরকামী ভোটার

জানা গিয়েছে, মোট ৫২ লক্ষ ৮০ হাজার ৮৮২ জন ভোটারের নাম এবারের উত্তরপ্রদেশ নির্বাচনী তালিকায় যোগ হয়েছে। সবমিলিয়ে এবারে দেশের সর্ববৃহৎ রাজ্যের ভোটার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫কোটি ২লক্ষ ৮৪ হাজার ৮৮২তে।

এই তালিকা প্রকাশ কালীন অজয় শুক্লা বলেছেন, নতুন ৫২ লক্ষ ভোটারের মধ্যে নতুন পুরুষ ভোটার ২৩ লক্ষ ৯২ হাজার ২৫৮ জন। নতুন মহিলা ভোটার ২৮ লক্ষ ৮৬ হাজার ৯৮৮ জন এবং ১৬৩৬ জন নতুন রূপান্তরকামী ভোটার রয়েছেন। রয়েছেন ১০ লক্ষ ৬৪ হাজার বিশেষভাবে সক্ষম ভোটার। ভোট দেবেন ২৪ লক্ষ ৩ হাজার ২৯৬ জন এমন ভোটার যাদের বয়স ৮০-র বেশি।

উত্তরপ্রদেশের এই মহানির্বাচনে প্রথমবার ভোট দেবেন ১৪ লক্ষ ৬৬ হাজার ভোটার যাদের বয়স ১৮ থেকে ১৯ এর মধ্যে। তালিকায় নতুন নথিভুক্ত হওয়া মোট ভোটারদের মধ্যে এমন তরুণ তুর্কি ভোটার রয়েছে ২৭.৭৬ শতাংশ। সবমিলিয়ে এমন ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ৮৯ হাজার ৯০২ জন। এদের মধ্যে ১০ লক্ষ ৬২ হাজার ৪১০ জন পুরুষ ভোটার, মহিলা ভোটার ৯ লক্ষ ২৬ হাজার ৯৪৫ জন। ৫৪৭ জন রূপান্তরকামী ভোটারও আছেন।

তালিকা থেকে বাদ গিয়েছে ২১লক্ষ ৪০ হাজার ২৭৮ জন। এর মধ্যে ছিল মৃত ১০ লক্ষ ৫০ হাজার ভোটার। ৩ লক্ষ ৩২ হাজারন ৯০৫ জন অন্য রাজ্যে পারি দিয়েছেন, ৭ লক্ষ ৯৪ হাজার ২৯ জনের নাম দু'বার করে ছিল। সেগুলিকে এবারে বাদ গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+