এবার ব্যাঙ্কেও আয়কর হানা! বাজেয়াপ্ত ১ কোটি ৩০ লক্ষ টাকার নতুন নোট
আয়কর দফতর এবার হানা দিয়েছিল জয়পুরের একটি কো-অপারেটিভ ব্যাঙ্কে। সেখান থেকে মোট ১ কোটি ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তার মধ্যে ১ কোটি ৩০ লক্ষ টাকা নতুন ২ হাজারের নোট বলে জানা গিয়েছে।
জয়পুর, ১৩ ডিসেম্বর : সারা দেশে এই মুহূর্ত আয়কর হানা চলছে। দেশের একাধিক রাজ্য থেকে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত হওয়ার ঘটনা সামনে আসছে। এতদিন দক্ষিণ ভারতেই বেশি আয়কর হানার খবর আসছিল। এবার খবর এল রাজস্থান থেকে।
রেডিওঅ্যাক্টিভ কালি ব্যবহার হয়েছে নতুন ৫০০ ও ২ হাজারের নোটে?
দিল্লির ল'ফার্ম থেকে ১৩ কোটি টাকা বাজেয়াপ্ত
জানা গিয়েছে, আয়কর দফতর এবার হানা দিয়েছিল জয়পুরের একটি কো-অপারেটিভ ব্যাঙ্কে। সেখান থেকে মোট ১ কোটি ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তার মধ্যে ১ কোটি ৩০ লক্ষ টাকা নতুন ২ হাজারের নোট বলে জানা গিয়েছে।

নোট বাতিলের সিদ্ধান্ত সামনে আসার পরে অন্য রাজ্যে বড় বড় আয়কর হানা হলেও রাজস্থানে এর আগে এত বড় আয়কর হানা হয়নি। তাও আবার তা কো-অপারেটিভ ব্যাঙ্কে হওয়ায় সকলের নজরে এসেছে।
ডিজিটাল লেনদেন করলে জিততে পারেন ১ কোটি টাকা
ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে সন্তান প্রসব, সন্তানের নাম রাখা হল 'খাজাঞ্চি'
আয়কর দফতর সূত্রে খবর, ব্যাঙ্কে এরপরও তল্লাশি চলছে। এছাড়া এই ব্যাঙ্কের বিভিন্ন অ্যাকাউন্ট স্ক্রুটিনি করা হচ্ছে। এছাড়া অনেকগুলি লকারে রাখা সোনা ও অন্যান্য গহনা যার মূল্য কয়েক লক্ষাধিক টাকা তা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications