অতিরিক্ত আত্মবিশ্বাসই ডুবিয়েছে ফড়নবিশকে, কটাক্ষ সঞ্জয় রাউতের
মুখ্যমন্ত্রী থেকে বিরোধী আসন। তিনদিনেই এই পতন রাজনৈতিক জগতে খুব কম নেতারই হয়েছে। অতিরিক্ত আত্মবিশ্বাসই ডুবিয়েছে দেবেন্দ্র ফড়নবিশকে।
মুখ্যমন্ত্রী থেকে বিরোধী আসন। তিনদিনেই এই পতন রাজনৈতিক জগতে খুব কম নেতারই হয়েছে। অতিরিক্ত আত্মবিশ্বাসই ডুবিয়েছে দেবেন্দ্র ফড়নবিশকে। আবারও আক্রমণ শানালেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। মহারাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েনে বরাবরই একটু বেশিই সক্রিয় ছিলেন তিনি। শিবসেনার সঙ্গে জোট গড়া নিয়ে বরাবরই বেশি উদ্যোগী ছিলেন সঞ্জয় রাউত। একাধিকবার বিজেপির বিরুদ্ধে বিষোদ্গারও করতে শোনা গিয়েছে তাঁকে।

রবিবার নতুন করে মহারাষ্ট্র বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন সঞ্জয়। বিশেষ করে দেবেন্দ্র ফড়নবিশকে কটাক্ষ করে সঞ্জয় রাউত বলেছেন, অতিরিক্ত আত্মবিশ্বাস আর দিল্লির নেতাদের কথায় ওঠাবসাই কাল হয়েছে দেবেন্দ্র ফড়নবিশের। সেকারণেই এই পতন। মহারাষ্ট্রের মানুষের সামনে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন দেবেন্দ্র ফড়নবিশ। সঞ্জয় রাউত বুঝতে পারেননি অজিত পাওয়ার এই কাণ্ড করবেন।
দিল্লির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতাই তাঁর রাজনৈতিক জীবন শেষ করেছে বলে দাবি করেছেন সঞ্জয় রাউত। আজ বিধানসভায় বিজেপি স্পিকার পদপ্রার্থী প্রত্যাহার করে নেয়। বিধানসভায় ফড়নবিশ জানিয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচনই ঐতিহ্য সেকারণেই এই সিদ্ধান্ত। যদিও একাধিক শিবসেনা নেতা দাবি করেছেন বিজেপি হেরে যাবে বুঝতে পেরেই প্রার্থী ফিরিয়ে নেয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications