Manali Traffic Jam: তুষারাবৃত মানালিতে রাস্তাতেই আটকে পড়ল হাজারেরও বেশি যানবাহন! রাস্তাতেই কাটল রাত
উত্তর ভারত জুড়ে ভালোই ঠান্ডার স্পেল চলছে এবছর। বহু বছর পর এরকম ঠান্ডা দেখছে হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর দুই জেলায়। আর তার সাথেই উপড়ি পাওনা এই তুষারপাত। তবে অতিরিক্ত তুষারপাতের জেরে ভোগান্তির শিকারও হতে হচ্ছে আমজনতাকে।
সোমবার হিমাচল প্রদেশের মানালিতে ভারী তুষারপাতের কারণে বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে। তার জেরে পর্যটকরা তাদের গাড়িতে বসেই বেশ কিছুক্ষণ কাটান। বেশ কয়েক ঘণ্টা ধরে সোলাং, অটল টানেল এবং রোহতাংয়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় তাঁদেরকে।

কর্মকর্তাদের মতে, দীর্ঘ যানজটে প্রায় হাজার গাড়ি আটকে গিয়েছিল। তাঁদেরকে উদ্ধার করতে পুলিশকে অভিযানে নামতে হয়। প্রায় ৭০০ পর্যটককে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে বলে জানা যাচ্ছে।
বরফে ঢাকা পাহাড়ে বড়দিন ও নববর্ষ উদযাপন করতে পর্যটকদের ভিড় বেড়েছে সিমলা-মানালিতে। অতিরিক্ত পর্যটকদের আগমন পরিস্থিতি আরও বাড়িয়ে তুলেছে এমন পরিস্থিতি, বলে মনে করছে প্রশাসন। এর অল্প কিছুদিন আগে, সিমলাতেও এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল। বরফের চাদরে আবৃত হয়েছিল গোটা শহর।
8 ডিসেম্বর প্রথম তুষারপাতের পর থেকে দু'সপ্তাহের ব্যবধানে পরপর তুষারপাত হওয়ায় সিমলা-মানালির নতুন করে প্রেমে পড়ে গেছেন বহু পর্যটকই। সেই বরফের টানেই সেখানে ভিড় জমাচ্ছেন অসংখ্য পর্যটক। এই মুহুর্তে সিমলা-মানালিতে ভিড় দেখার মতো। স্বাভাবিক ভাবেই পর্যটন শিল্পও এখন এখানে ফুলেফেঁপে উঠেছে।
তুষার-ঢাকা পাহাড়ের সৌন্দর্যে মোহিত পর্যটকরা অনেকেই তাদের থাকার সময় বাড়িয়ে দিচ্ছে। এই মুহুর্তে সিমলা-মানালি দুই স্থানই সকলের জন্য আনন্দ ও উদযাপনের মরশুমে পরিণত করেছে। এই অপ্রত্যাশিত তুষারপাত কারো কারোর কাছে "হোয়াইট ক্রিসমাস" এ পরিণত হয়েছে।
ইতিমধ্যেই, স্থানীয় ব্যবসাগুলি, বিশেষ করে পর্যটন, হোটেল-রেস্টুরেন্ট সবই ভালো ব্যবসার মুখ দেখেছে বলেই জানা যাচ্ছে। অনেক ক্ষেত্রে তো বহু হোটেল, হোম স্টে-এর ক্ষেত্রে শোনা যাচ্ছে 'Full Booked'। তারপরও অনেকে সেই বরফ আবৃত সিমলা-মানালির টানে বেশি টাকা খরচা করে সেখানে থাকছে।
আর সেই সবের মাঝেই অতিরিক্ত তুষারপাতের জেরে সোমবার আটকে যায় একাধিক গাড়ি। দীর্ঘক্ষণ কনকনে ঠান্ডার মাঝে গাড়িতে বসেই কাটাতে হয় যাত্রীদের। তবে তার জন্যে তাঁদের আনন্দে এতটুকুও ভাটা পড়েনি। সেই ভোগান্তিকেও একটি তুষারাবৃত অভিজ্ঞতাই মনে করছেন পর্যটকেরা।












Click it and Unblock the Notifications