#NoteBan সমর্থন করেন ৯৩ শতাংশ মানুষ, জানাল নরেন্দ্র মোদী অ্যাপ

নোট বাতিলের প্রসঙ্গে ৯৩ শতাংশ মানুষ একে সমর্থন করেছেন। ৫ লক্ষ মানুষের মধ্যে মাত্র ২ শতাংশ এর বিরোধিতা করেছেন।

নয়াদিল্লি, ২৩ নভেম্বর : নোট বাতিল ইস্যুকে সমর্থন করেন ৯৩ শতাংশ মানুষ। নরেন্দ্র মোদীর শেয়ার করা অ্যাপের মাধ্যমে মোট ৫ লক্ষ মানুষ ইতিমধ্যেই ভোট দিয়েছেন। আর তারমধ্যে সিংহভাগেরই এতে সমর্থন রয়েছে বলে জানা গিয়েছে। এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রীর ওয়েবসাইট।

এর মধ্যে ২ শতাংশ মানুষ নেতিবাচক মতামত দিয়েছেন বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে ইনফোগ্রাফিক করে এই তথ্য পেশ করা হয়েছে। বলা হচ্ছে প্রতি মিনিটে ৪০০টি করে ভোট জমা পড়ছে অ্যাপের মাধ্যমে।

#NoteBan সমর্থন করেন ৯৩ শতাংশের, জানাল নরেন্দ্র মোদী অ্যাপ

মাত্র ১৫ ঘণ্টায় ৫ লক্ষ মানুষ নিজের মত জানিয়েছেন। এদিন দুপুর ৩টে ৩০ মিনিট পর্যন্ত সময় ধরে এই হিসাব নেওয়া হয়েছে। পোলিং শুরু হয়েছিল মঙ্গলবার থেকে।

৯০ শতাংশের বেশি মানুষ সরকারের কালো টাকার বিরুদ্ধে লড়াইকে সমর্থন করেছেন। তারা ৪টি করে স্টার দিয়েছেন। ৭৩ শতাংশ মানুষ ৫টি স্টার দিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রের লড়াইকে সমর্থন করেছেন ৯২ শতাংষ মানুষ। তারা হয় ভালো অথবা খুব ভালো বলেছেন। এবং ৫৭ শতাংশ মানুষ ভালো বলেছেন।

#NoteBan সমর্থন করেন ৯৩ শতাংশ মানুষ, জানাল নরেন্দ্র মোদী অ্যাপ

আর নোট বাতিলের প্রসঙ্গে ৯৩ শতাংশ মানুষ একে সমর্থন করেছেন। ৫ লক্ষ মানুষের মধ্যে মাত্র ২ শতাংশ এর বিরোধিতা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+