ভারতের কাছে হার পাকিস্তানের, জাতীয় পতাকা দুলিয়ে বিহারে হল নয়া বিশ্ব রেকর্ড
জাতীয় পতাকা (Indian flag) নাড়িয়ে পাকিস্তানের রেকর্ড ভঙ্গ। ঘটনাটি বিহারের (Bihar) ভোজপুরের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)) এক অনুষ্ঠানে প্রায় ৭৮ হাজারের বেশি ভারতীয়, জাতীয় পতাকা নাড়িয়ে এব্যাপা
জাতীয় পতাকা (Indian flag) দুলিয়ে পাকিস্তানের রেকর্ড ভঙ্গ। ঘটনাটি বিহারের (Bihar) ভোজপুরের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)) এক অনুষ্ঠানে প্রায় ৭৮ হাজারের বেশি ভারতীয়, জাতীয় পতাকা নাড়িয়ে এব্যাপারে ১৮ বছর আগেকার বিশ্ব রেকর্ড ভেঙে ফের এক রেকর্ড গড়লেন।

আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে বিহারের ভোজপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে অংশ নেওয়া কুনওয়ার সিং-এর ১৬৪ তম মৃত্যু বার্ষিকীও পালন করা হয়।
এদিনের অনুষ্ঠানে বিহারের যেসব বিজেপি নেতারা যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী আরকে সিং, নিত্যানন্দ রাই, বিহারের উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ, রেণু দেবী এবং প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী পুরো ৫ মিনিট তেরঙ্গা পতাকা নেড়েছেন। ব্যাকগ্রাউন্ড বেজেছে বন্দে মাতরম।
এদিনের কর্মসূচির আগেই বিজেপি ঠিক করে নিয়েছিলেন একসঙ্গে ৭৫ হাজার জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এর আগে পাকিস্তানের যে রেকর্ড ছিল, তা ২০০৪ সালের। পাকিস্তানের লাহোরে প্রায় ৫৬ হাজার পাকিস্তানি একসঙ্গে জাতীয় পতাকা নেড়েছিলেন।
এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরজেডি নেতা তেজস্বী যাদবের সমালোচনা করে বলেন, শুধু লালু যাদবের পোস্টার ছাড়া ঘুরলে জঙ্গলরাজের স্মৃতি মুছে দেওয়া যাবে না। এদিন অমিত শাহ বিহারকে জঙ্গলরাজ থেকে মুক্তি দিতে বিজেপির সঙ্গে নীতীশ কুমারের ভূমিকার কথাও স্মরণ করেছেন।
উল্লেখ করা যেতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুইবছরের বেশি সময়ের মধ্যে প্রথম বিহার সফর করলেন। এর আগে অমিত শাহ বিহার সফরে গিয়েছিলেন ২০২০-র জানুয়ারিতে, সিএএ-এনআরসি নিয়ে বিতর্কের পরে বৈশালীতে সমাবেশ করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications