গত ডিসেম্বর মাসে সংগঠিত সেক্টরে কর্মসংস্থানের রেকর্ড সুযোগ সৃষ্টি হয়েছে
সংগঠিত সেক্টরে রেকর্ড কাজের সুযোগ সৃষ্টি হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে। গত ১৬ মাসে যা সর্বোচ্চ সীমায় পৌঁছেছে।
সংগঠিত সেক্টরে রেকর্ড কাজের সুযোগ সৃষ্টি হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে। গত ১৬ মাসে যা সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। ২০১৮ সালের ডিসেম্বর মাসে সংগঠিত ক্ষেত্রে ৭.১৬ লক্ষ কাজের সুযোগ তৈরি হয়েছে। আগের বছর ২০১৭ সালের ডিসেম্বরে যা ছিল মাত্র ২.৩৭ লক্ষ।

ইপিএফও (এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন) পে-রোলের তথ্য ঘেঁটে এমনটাই উঠে এসেছে। তথ্য বলছে, ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে ইপিএফও ৭২.৩২ লক্ষ নতুন সাবস্ক্রাইবারের নাম নথিভুক্ত হয়েছে। যার অর্থ এই ১৬ মাসে অন্তত সংগঠিত ক্ষেত্রে এত সংখ্যক কাজের সুযোগ তৈরি হয়েছে।
এর মধ্যে ২০১৮ সালের মার্চ মাসে সবচেয়ে কম ৫৪৯৮জন নতুন গ্রাহকের নাম ইপিএফও-তে এন্ট্রি করা হয়। যা আগের মাসে ছিল ৫৫, ৮৩১জন। তবে বলা হচ্ছে, অর্থবর্ষ শেষ হওয়ায় এই সময়ে অনেকেই পুরনো সংস্থা ছেড়ে বেরিয়ে যান। আগে বা পরে অন্য সংস্থায় যোগ দেন।
এর মধ্যে এমন কর্মীরাও রয়েছে যারা সারা বছর ধরে কাজ করেননি। তবে আধার নম্বর সহ গ্রাহকদের নাম এন্ট্রি করা রয়েছে। ইপিএফও-তে ৬ কোটির বেশি সক্রিয় সদস্য রয়েছেন। যাদের বছরে অন্তত এক মাসের বিনিয়োগ রয়েছে।
এদিকে এদিনই কেন্দ্র সরকার স্বস্তির খবর শোনাল। এদিন ঘোষণা করে ০.১০ শতাংশ বাড়ানো হল প্রভিডেন্ট ফান্ডের সুদ। ৮.৫৫ শতাংশ থেকে বেড়ে তা করে দেওয়া হল ৮.৬৫ শতাংশ। ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য এই সুদের হার চালু হল।
এর ফলে ৬ কোটি মানুষ উপকৃত হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ইপিএফও বোর্ড ইপিএস প্রকল্প মেনে ন্যূনতম পেনশন বাড়ানোর সুপারিশও করেছে। তবে তা নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরের বোর্ড মিটিংয়ে তা নিয়ে সিদ্ধান্ত হবে। এদিকে ২০১৬ সালেও প্রভিডেন্ট ফান্ডে সুদের হার এটাই ছিল।












Click it and Unblock the Notifications