তৃতীয় ওয়েভের প্রভাব?‌ রাজস্থানের দুই জেলায় করোনায় আক্রান্ত প্রায় ৬০০ জন শিশু

রাজস্থানের দুই জেলায় করোনায় আক্রান্ত প্রায় ৬০০ জন শিশু

‌করোনা ভাইরাস নিয়ে ভারতের নিরলস লড়াইয়ের মাঝে রাজস্থানে শিশুদের মধ্যে নোভেল করোনা ভাইরাস দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ল রাজ্য সরকারের। গত কয়েকদিন যাবৎ রাজস্থানের দুঙ্গারপুরে ৩২৫ জন শিশুর শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে দউসা জেলাতেও। যে সব শিশুর রিপোর্ট পজিটিভ এসেছে তাদের প্রত্যেকের বয়স ১৯ বছরের কম। এখনও পর্যন্ত রাজস্থানের এই দুই জেলাতে ৬০০ জনের বেশি শিশু করোনায় আক্রান্ত হোয়ার খবর পাওয়া গিয়েছে।

তৃতীয় ওয়েভের প্রভাব শিশুদের ওপর

তৃতীয় ওয়েভের প্রভাব শিশুদের ওপর

দেশের শিশু অধিকারের শীর্ষ সংগঠন শিশু সুরক্ষা অধিকারের জাতীয় কমিশন (‌এনসিপিসিআর)‌ বৃহস্পতিবার জানিয়েছে যে দেশে তৃতীয় কোভিড-১৯ ওয়েভ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই নবজাতক ও শিশুদের বাঁচানোর জন্য আগাম প্রস্তুতি নিতে হবে। এনসিপিসিআরের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুঙ্গো কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণকে একটি চিঠিতে লিখেছেন যে দেশে চলা দ্বিতীয় করোনার ওয়েভের প্রভাব অল্প বয়সীদের মধ্যে সামান্য কিছুটা দেখা গিয়েছে কিন্তু দেশে আছড়ে পড়া তৃতীয় করোনার ওয়েভ শিশুদের ওপরও মারাত্মক প্রভাব ফেলবে। জাতীয় জরুরি অবস্থা পরিবহন পরিষেবা (নেটস) পুনর্গঠনের জরুরি প্রয়োজনের উপর নজর রেখে কানুঙ্গো স্বাস্থ্য মন্ত্রকের কাছে নবজাতক ও শিশুদের জন্য বিশেষভাবে প্রস্তুতি নেওয়ার জন্য পরিষেবা এবং অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় নির্দেশনা জারি করার অনুরোধ করেছিলেন।

লকডাউন বেড়েছে ১ জুন পর্যন্ত

লকডাউন বেড়েছে ১ জুন পর্যন্ত

এরই মধ্যে রাজস্থান সরকার রবিবার রাজ্যে চলমান লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৮ জুন পর্যন্ত করে দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, রাজস্থানের যে সব জেলায় করোনা সংক্রমণ কিছুটা হ্রাস পেয়েছে সেখানে ১ জুন থেকে বাণিজ্যিক কার্যক্রমের ওপর কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

 বিয়ের অনুষ্ঠান বন্ধ

বিয়ের অনুষ্ঠান বন্ধ

রাজ্য সরকারের পক্ষ থেকে জনবহুল এলাকা বা কর্মস্থানে মাস্ক না পরাপ জরিমানা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন যে বিয়ের মতো অনুষ্ঠানে অতিথি সমাবেশের কারণেই এই ভাইরাস আরও বেশি করে সংক্রমিত হয়েছে। সেই কারণে বিশেষজ্ঞ ও গণ প্রতিনিধিদের পরামর্শ মতো ৩০ জুন পর্যন্ত রাজ্যে সমস্ত বিয়ের অনুষ্ঠান বন্ধ বলে ঘোষণা করা হয়েছে।

 রাজস্থানের করোনা পরিস্থিতি

রাজস্থানের করোনা পরিস্থিতি

রবিবার নতুন করে ১১৩ জনের মৃত্যুর পর রাজস্থানে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৭০৩ এবং ৬,৫২১টি নতুন কেস নিয়ে রাজ্যে মোট করোনা কেসের সংখ্যা ৯,১৬,০৪২। জয়পুর ও উদয়পুরে যথাক্রমে করোনায় মৃত্যু হয়েছে ২৭ ও ১১টি এবং অন্যান্য জেলায় করোনায় মৃতের সংখ্যা ১০-এর কম। নতুন কেসের ক্ষেত্রে অধিকাংশ ১,৪৩৮টি কেস জয়পুর থেকে এসেছে। তবে রাজস্থানে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৭,৯৬,১২১ জন এবং সক্রিয় করোনা রোগীর সংখ্যা বর্তমানে ১,১২,২১৮টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+